বাংলাদেশিদের জন্য বসনিয়া টুরিস্ট ভিসা গাইড ২০২৬

আমরা বাংলাদেশিদের জন্য বসনিয়া টুরিস্ট ভিসা গাইড ২০২৬ নিয়ে আলোচনা করবো। আপনি যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন তাহলে ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনা হতে পারে আপনার জন্য সেরা চয়েস।

আপনি যদি ইতালির রোম, ফ্রান্সের প্যারিস বা সুইজারল্যান্ডের মতো দেশের পর্যটকে পূর্ণ এবং অতিরিক্ত ভিড় ও বাণিজ্যিক জায়গার বাইরে সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হবে ইউরোপের দেশ বসনিয়া যাওয়া।

বর্তমান সময়ে বসনিয়া বর্তমান বিশ্বের টুরিস্টদের কাছে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে আর এই সংখ্যা দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় অনেক বাংলাদেশি ভ্রমণপ্রিয় মানুষ জানতে চান বাংলাদেশিদের জন্য বসনিয়া টুরিস্ট ভিসা গাইড ২০২৬ সালের।

বসনিয়া টুরিস্টদের কাছে এতো জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে নদী-নালা, পাহাড়-পর্বতের সাথে আকর্ষণীয় জলপ্রপাত রয়েছে এছাড়াও তাদের ঐতিহাসিক স্থাপনাও ভ্রমণপিপাসুদের নজর কাড়ছে।

Table of Contents

ইউরোপের বড় বড় দেশ রেখে বসনিয়া সবার পছন্দ কেনো?

কেনো ইউরোপের এতো বড় বড় দেশ রেখে টুরিস্টরা বসনিয়া ভ্রমণকে অগ্রাধিকার দিচ্ছে জানেন কী? সবার ধারণা ইউরোপের দেশগুলোতে ঘুরতে যাওয়া মানে প্রচুর পরিমাণে টাকা খরচ হওয়া।

তবে বসনিয়া ভ্রমণে ইউরোপীয় অন্যান্য দেশের থেকে কম টাকা খরচ হয়। আর এই বাজেট-ফ্রেন্ডলি ও মানুষদের চাপ কম অর্থাৎ প্রকৃতির মাঝে কোনোরকম ব্যস্ত চঞ্চলতা ছাড়া হারিয়ে যাওয়া যায় তাই বসনিয়া টুরিজমে বর্তমানে জনপ্রিয়তা লাভ করছে।

তবে বাংলাদেশিদের জন্য বসনিয়া ভ্রমণের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে যেমন বাংলাদেশের মধ্যে বসনিয়ার কোনো এম্বাসি নাই।

বাংলাদেশিদের বসনিয়ার ভিসা নিতে হলে ইন্ডিয়ায় অবস্থিত বসনিয়া এম্বাসিতে যেতে হয় যার জন্য বসনিয়া ভিসা আবেদন কিছুটা চ্যালেঞ্জিং বটে

তবে চিন্তার কিছু নেই এই পোস্টে আমরা একদম বাস্তবসম্মত, আপডেট ২০২৬ সালের এবং ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য বসনিয়া টুরিস্ট ভিসা গাইড শেয়ার করবো।

বসনিয়া টুরিস্ট ভিসা কি বাংলাদেশিরা সহজে পায়?

প্রথমেই যদি আমরা বসনিয়া টুরিস্ট ভিসা কি বাংলাদেশিরা সহজে পায় এর উত্তর বলি তাহলে উত্তর হলো সহজে পায় না। বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনার টুরিস্ট ভিসা পাওয়া খুব সাধারণ বিষয় না।

তবে আপনি যদি সঠিক নিয়মে বসনিয়া টুরিস্ট ভিসার আবেদন করেন আর আপনার কাগজপত্র সবকিছু যদি একদম সঠিক হয় তাহলে ভিসা পাওয়া অসম্ভব না।

বাংলাদেশি পাসপোর্ট ধারীদের বসনিয়া কি ধরনের ভিসা দেয়?

বাংলাদেশি পাসপোর্ট ধারীদের বসনিয়া সাধারণত C-Type Tourist Visa প্রদান করে থাকে। অর্থাৎ বাংলাদেশের কেউ যদি নিজে বা পরিবারকে সাথে নিয়ে ছুটি কাটাতে অথবা বসনিয়ার সৌন্দর্য উপভোগ করতে বসনিয়া ও হার্জেগোভিনায় যেতে চান তারা সি-টাইপ টুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন।

এটি এমন একটি ভিসা যেই ভিসায় বসনিয়া যাওয়ার পরে সেখানে কোনো ব্যবসা বা চাকরি করতে পারবেন না আর এই ভিসার মাধ্যমে আপনি প্রতি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন থাকতে পারবেন।

বাংলাদেশিদের জন্য বসনিয়া টুরিস্ট ভিসা পাওয়া মূলত তিনটি কারণে কঠিন হয়ে পড়ে যেগুলি হলো:

  • বাংলাদেশে দূতাবাস নেইঃ বাংলাদেশিদের জন্য বসনিয়া টুরিস্ট ভিসা পাওয়া কঠিন হওয়ার মূল কারণ বাংলাদেশে তাদের কোনো দূতাবাস নেই। ভারতের দিল্লিতে অবস্থিত বসনিয়া এম্বাসি বা দূতাবাসের মাধ্যমে আমাদের ভিসা আবেদন করতে হয়।
  • সশরীরে গিয়ে ইন্টারভিউ দেয়াঃ শুধু অনলাইনে আবেদন করে অনলাইন ইন্টারভিউ ও ভেরিফিকেশনের ব্যবস্থা নাই। দিল্লিতে গিয়ে তাদের দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে।
  • কাগজপত্র ভেরিফাই করতে কড়াকড়িঃ বাংলাদেশের পাসপোর্ট ধারী ব্যক্তিদের খুব কড়াকড়ি নিয়মে ভেরিফাই করে থাকে। খুব সূক্ষ্ম ভাবে সকল কাগজপত্র চেক করে থাকে এবং অতীতের ভ্রমণ রেকর্ড, ব্যাকগ্রাউন্ড, স্পনসরশিপ ও ট্রাভেল ভাউচার কড়াকড়ি ভাবে যাচাই করে এবং সামান্য ভুলেও আবেদন রিজেক্ট করে দেয়।

ভিসা পাওয়ার সাকসেস রেট কেমন

বাংলাদেশিদের জন্য বসনিয়া টুরিস্ট ভিসা পাওয়ার প্রক্রিয়া কঠিন হলেও পাওয়া যায় না এমনটি না। সঠিক নিয়মে ও নিজের কাগজপত্র সঠিক রাখলে পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। নিচে বসনিয়া টুরিস্ট ভিসা পাওয়ার সাকসেস রেট দেয়া হলো।

ক্যাটেগরি ভিসা পাওয়ার সম্ভাবনা মূল কারণ ও প্রয়োজনীয়তা
সাধারণ ব্যাকপ্যাকার বা সাধারণ ট্রাভেলার অনেক কম। আপনার যদি অতীতের ভ্রমণ রেকর্ড না থাকে আর শুধু হোটেল বুকিং দিয়ে ভিসার আবেদন করেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য।
শক্তিশালী ভ্রমণ রেকর্ড ও সঠিক ভাউচার ধারী মাঝারি থেকে উচ্চ। এশিয়ার বা অন্য মহাদেশীয় দেশ ভ্রমণের শক্তিশালী রেকর্ড আছে এবং বসনিয়ার রেজিস্টার্ড এজেন্সি থেকে পেইড ভাউচার নিলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
বৈধ শেঞ্জেন, ইউএসএ বা ইউকে ভিসা হোল্ডার ভিসা পাবেন এটা ১০০% নিশ্চিত। আপনাদের যাদের পাসপোর্টে বৈধ মাল্টিপল শেঞ্জেন ভিসা বা আমেরিকান ভিসা আছে তাদের পূর্বে কোনো ভিসা আবেদন করার দরকার নাই। অন-অ্যারাইভাল ভিসাতেই বসনিয়া ভ্রমণ করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্রের পূর্ণাঙ্গ চেকলিস্ট (Required Documents)

বসনিয়া ও হার্জেগোভিনার টাইপ-সি বাংলাদেশিদের ভিসার আবেদন করতে হলে অবশ্যই কিছু কাগজপত্র রেডি করা জরুরি। বসনিয়া ভিসা পেতে হলে নির্ধারিত কাগজপত্র খুব সতর্কতার সাথে আপনাকে রেডি করতে হবে।

যেহেতু বাংলাদেশে বসনিয়ার কোনো এম্বাসি নাই তাই দিল্লি গিয়ে আবেদন করতে হবে তাই আপনার কাগজপত্রে সামান্যতম ভুল হলেই ভিসা রিজেক্ট করে দিবে। নিচে কাগজপত্রের তালিকা দেয়া হলো।

প্রাথমিক ও ব্যক্তিগত কাগজপত্র

বসনিয়া টুরিস্ট ভিসা আবেদন করার জন্য আপনার ব্যক্তিগত বেশকিছু কাগজপত্র থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • আপনার বৈধ পাসপোর্টঃ বসনিয়া টুরিস্ট ভিসা আবেদন করতে প্রথমেই আপনার একটি পাসপোর্ট থাকতে হবে। আর বসনিয়া থেকে ফেরার ডেট থেকে আরো ৬ মাস পাসপোর্টের মেয়াদ থাকা জরুরি।
  • ভিসা আবেদন ফর্মঃ বসনিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিসা আবেদন ফর্ম নামিয়ে ইংরেজিতে পূরণ করতে হবে। আপনার দেয়া প্রতিটি তথ্য ১০০% আসল হতে হবে, ভুল কোনো তথ্য দিলে ভিসা রিজেক্ট হয়ে যাবে।
  • পাসপোর্ট সাইজের ছবিঃ আবেদন ফর্মের সাথে আপনার রিসেন্ট তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

বসনিয়া সরকারের বিশেষ শর্তযুক্ত কাগজপত্র

বসনিয়া টুরিস্ট ভিসা আবেদনের জন্য তাদের সরকার বিশেষ কিছু কাগজপত্র বাধ্যতামূলক করেছে। সেগুলো নিচে দেয়া হলো:
  • অফিসিয়াল টুরিস্ট ভাউচারঃ বসনিয়া সরকার কর্তৃক রেজিস্টার্ড এজেন্সি থেকে এই অফিসিয়াল টুরিস্ট ভাউচার সংগ্রহ করতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে আপনি বসনিয়ার হোটেল ভাড়া, যাতায়াত এবং ভ্রমণের সকল টাকা সম্পূর্ণ পরিশোধ আছে।
  • আমন্ত্রণ পত্রঃ আপনি যদি বসনিয়ার কারো কাছে থেকে আমন্ত্রণ পেয়ে থাকেন তাহলে সেই আমন্ত্রণের আমন্ত্রণ পত্র প্রয়োজন হবে।

আর্থিক সচ্ছলতার প্রমাণ

ভিসা আবেদনের সাথে অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় হলো আর্থিক সচ্ছলতার প্রমাণ পত্র। যারা আর্থিকভাবে অসচ্ছল তারা বসনিয়া টুরিস্ট ভিসা আবেদন করতে পারবে না।
  • ব্যাংক স্টেটমেন্টঃ আবেদন ফর্মের সাথে আপনার ব্যাংক হিসাবের সর্বশেষ হালনাগাদকৃত স্টেটমেন্ট থাকতে হবে।
  • ব্যাংক সালভেন্সি সার্টিফিকেটঃ আপনার ব্যাংক থেকে অ্যাকাউন্টের ব্যাংক সালভেন্সি সার্টিফিকেট তুলতে হবে এখানে আপনার অ্যাকাউন্টের টাকা ডলার ও ইউরোতে উল্লেখ করা থাকবে।
  • ন্যূনতম ব্যালেন্সঃ বসনিয়া ঘুরতে যেতে অবশ্যই প্রতিদিনের খরচ হিসেবে ৭৫ থেকে ১০০ ডলার অ্যাকাউন্টে থাকতে হবে। ১৫ দিনের জন্য মোটামুটি ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা রাখা সেফ।

পেশাগত প্রমাণপত্র

বসনিয়া টুরিস্ট ভিসা আবেদন করতে আবেদন ফর্মের সাথে অবশ্যই আপনার পেশাগত প্রমাণপত্র যুক্ত করতে হবে।
পেশা প্রয়োজনীয় কাগজপত্র
চাকরিজীবী
  • চাকরি ক্ষেত্রের NOC (No Objection Certificate)।
  • শেষ ৩ মাসের বেতনের পে-স্লিপ বা বেতন সনদ।
  • এমপ্লয়ি আইডি কার্ড।
  • অফিসিয়াল ভিজিটিং কার্ড।
ব্যবসায়ী
  • ইংরেজি ভাষায় লিখিত নবায়নকৃত বৈধ ট্রেড লাইসেন্স।
  • ইংরেজি ভাষায় নোটারি করা ট্রেড লাইসেন্স।
  • কোম্পানির ভিজিটিং কার্ড।
  • অফিসিয়াল প্যাড।
  • কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট।
শিক্ষার্থী
  • স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড।
  • শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটির অনুমতিপত্র বা ছুটির আবেদনপত্র।
অন্যান্য কাগজপত্র
  • ফ্লাইট বুকিং: বাংলাদেশ থেকে বসনিয়া যাওয়া-আসার কনফার্ম রাউন্ড-ট্রিপ (Round Trip) এয়ার টিকিটের কপি।
  • ভ্রমণ বিমা: বসনিয়া সরকারের গ্রহণযোগ্য আন্তর্জাতিক ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসি, যার ন্যূনতম কাভারেজ ৩০,০০০ ইউরো হতে হবে।
  • ফরেন এক্সচেঞ্জ এন্ডোর্সমেন্ট: পাসপোর্টে এন্ডোর্স করা আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

প্রো টিপসঃ যেহেতু কাগজপত্র একবার ভুল করলে ভিসা রিজেক্ট করে দিবে তাই সবকিছু রেডি করে দিল্লি এম্বাসি যাওয়ার আগে বারবার ভালো করে চেক করে নিবেন।

বাংলাদেশ থেকে বসনিয়া ভিসা আবেদন প্রক্রিয়া (Step-by-Step Process)

নিচে ২০২৬ সালে বাংলাদেশিদের জন্য বসনিয়া ভিসা আবেদনের প্রক্রিয়া দেয়া হলো।

ধাপ-১: প্রথমেই দিল্লিতে অবস্থানরত বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এম্বাসিতে যোগাযোগ করুন। দিল্লির দূতাবাস সোমবার থেকে শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে। যোগাযোগের নাম্বার: +911141662481, ই-মেইল: info@embassybih.com (সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট)

ধাপ-২: সকল ডকুমেন্টস ভালোভাবে রেডি করে নিজে দিল্লি গিয়ে ডকুমেন্টস সাবমিট করতে পারেন অথবা দিল্লিতে ডকুমেন্টস জমা দেয় এমন ট্রাস্টেড এজেন্সির মাধ্যমেও ডকুমেন্টস সাবমিট করতে পারেন।

ধাপ-৩: আবেদন জমা দেয়ার পরে প্রয়োজনে আপনাকে ইন্টারভিউয়ে ডাকতে পারে। নির্ধারিত সময়ে দিল্লি বসনিয়া এম্বাসি গিয়ে ইন্টারভিউয়ে অংশ নিয়ে নিজের ভিসা নিশ্চিত করুন।

বিশেষ পরামর্শঃ বাংলাদেশে অনুমোদিত ভালো কোনো ভিসা এজেন্সি আছে কিনা খুঁজে সেই এজেন্সি ফি দিয়ে তাদের সাহায্য নিলে আপনার ভিসা আবেদন নিখুঁত হবে।

ভিসা ফি এবং প্রসেসিং টাইম

বাংলাদেশি পাসপোর্ট ধারীরা সবচেয়ে বেশি দুইটি প্রশ্ন করে থাকে বসনিয়া টুরিস্ট ভিসা আবেদন ফি কত টাকা ও ভিসা প্রসেসিং টাইম কতদিন লাগে। নিচে এই দুইটি প্রশ্নের উত্তর দেয়া হলো।

বসনিয়া ভিসা ফি

বসনিয়ার সি-টাইপ (C-Type) ভিসা ফি সাধারণত ইউরোতে হয়ে থাকে যা বাংলাদেশিদের ভারতীয় রুপি বা বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হয়। ভিসার এন্ট্রি ক্যাটেগরির উপর ভিত্তি করে এই ইউরোর পরিমাণ কম বা বেশি হয়ে থাকে।

শর্ট এন্ট্রি সি-টাইপ টুরিস্ট ভিসা ফি

সিঙ্গেল এন্ট্রি সি-টাইপ ভিসার ক্ষেত্রে সাধারণত সকল ফি সহ ৬০ ইউরো লাগে।

লং এন্ট্রি সি-টাইপ ভিসা ফি

মাল্টিপল এন্ট্রি সি-টাইপ ভিসার ক্ষেত্রে সাধারণত সকল ফি সহ ৯৫ ইউরো লাগে।
(ভিসার নিয়ম পরিবর্তন হয় তাই আবেদনের আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপডেট ফি জেনে নিন)

ভিসা রিজেকশন এড়ানোর উপায় এবং প্রো-টিপস

বাংলাদেশি পাসপোর্ট ধারীদের জন্য বসনিয়া এম্বাসি জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন তাই কোনোরকম তথ্যের ভিন্নতা ও তাদের মনে সন্দেহ হলে কেনো কৈফিয়ত ছাড়াই ভিসা রিজেক্ট করে দিতে পারে।
নিচে ভিসা রিজেকশন এড়ানোর উপায় দেয়া হলো:
  • ডামি বা ভুয়া হোটেল বুকিং এড়িয়ে অবশ্যই একটি হোটেলে সম্পূর্ণ টাকা পরিশোধ করে বুকিং করুন।
  • ব্যাংক স্টেটমেন্টের টাকার উৎস পরিষ্কার রাখুন কারণ আবেদনের ২-৩ আগে হঠাৎ অ্যাকাউন্টে টাকা ঢুকলে আবেদন রিজেক্ট করে দেয় তাই নিয়মিত টাকা লেনদেন রাখতে হবে অ্যাকাউন্টে।
  • আপনাকে পাঠানো ইনভাইটেশন অবশ্যই বসনিয়া সরকারের মিনিস্ট্রি অফ সিকিউরিটি কর্তৃক সত্যায়িত হতে হবে। তারা সত্যায়িত করা ইনভাইটেশনের একটি কপি এম্বাসিতে প্রেরণ করে থাকে।

ভিসা পাওয়ার তিনটি প্রো টিপস নিচে দেয়া হলো:

  • টিপস-১: আবেদনের কাভার লেটারে হোম টাইস স্পষ্ট করে লিখুন সেখানে আপনার স্থায়ী সম্পত্তি, ব্যবসা ও চাকরির কথা লিখুন যেনো ভিসা অফিসার বুঝতে পারে ভ্রমণ শেষে কেনো দেশে ফেরা আপনার জন্য জরুরি।
  • টিপস-২:  ট্রাভেল ইন্স্যুরেন্সের মেয়াদ বেশি রাখুন অর্থাৎ আপনি যদি ১৫ দিনের ভ্রমণে যান তাহলে ট্রাভেল ইন্স্যুরেন্স ২০ দিনের করুন।
  • টিপস-৩: নিজে গিয়ে ইন্টারভিউ দেয়ার আগে আপনার পুরো ভ্রমণ প্ল্যান ভালোভাবে মুখস্থ করে নিন।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

প্রশ্ন ১: আমি কি এজেন্সির মাধ্যমে দিল্লিতে না গিয়ে ভিসা করাতে পারব?

উত্তরঃ হ্যাঁ, আপনি বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে দিল্লিতে না গিয়েও ভিসা করাতে পারবেন। তবে আপনার আবেদনটি রিভিউ করে এম্বাসি যদি মনে করে আপনার ইন্টারভিউ নেওয়া দরকার তাহলে আপনাকে ডাকলে দিল্লিতে যেতে হবে।

 প্রশ্ন ২: বসনিয়ার টুরিস্ট ভিসার মেয়াদ সাধারণত কতদিনের হয়?

উত্তরঃ বসনিয়া সাধারণত আপনার ভ্রমণ প্ল্যানের উপর নির্ভর করে ভিসা দেয় তবে সি-টাইপ ভিসা দিয়ে যেকোনো ১৮০ দিনের মাঝে ৯০ দিন বসনিয়ায় থাকতে পারবেন।

প্রশ্ন ৩: ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন কত টাকা দেখাতে হবে?

উত্তর: বসনিয়া টুরিস্ট ভিসা আবেদন করার জন্য ব্যাংকে প্রতিদিনের জন্য ন্যূনতম ৭৫ ইউরো থাকতে হবে তবে আপনার ভ্রমণের সময় অনুযায়ী টাকার পরিমাণ বাড়তে বা কমতে পারে।

প্রশ্ন ৪: ট্রাভেল ভাউচার বা ইনভাইটেশন লেটার ছাড়া কি আবেদন করা সম্ভব?

উত্তর: বসনিয়ার ইমিগ্রেশন সিস্টেম এতোটাই কড়াকড়ি যে ট্রাভেল ভাউচার বা ইনভাইটেশন লেটার ছাড়া আবেদন করা সম্ভব না।

শেষকথা

আশা করি ২০২৬ সালে বাংলাদেশিদের জন্য বসনিয়া টুরিস্ট ভিসা গাইড পুরোটা পড়ে বসনিয়া ভ্রমণ নিয়ে সকল তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন কড়াকড়ি হওয়ায় সকল প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে রিভিউ করে নিবেন যেনো আপনার আবেদনটিতে ছোটখাটো ভুল না থাকে।
লেখক পরিচিতি,
নাম: মোঃ আব্দুর রাকিব
আমি একজন প্রফেশনাল কনটেন্ট রাইটার। আমি সবসময় অফিসিয়াল তথ্য ভেরিফাই করে কনটেন্ট তৈরি করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top