রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক কত কিলোমিটার? (যাতায়াত ও ভ্রমণ গাইড)

রাজশাহী বিভাগের নাটোর জেলায় গড়ে উঠেছে অন্যতম আকর্ষণীয় একটি পার্ক নাম গ্রীন ভ্যালি পার্ক আজকের পোস্টে রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক কত কিলোমিটার এবং যাতায়াত ব্যবস্থা ও ভ্রমণ খরচসহ সম্পূর্ণ ভ্রমণ গাইড দেব।

নাটোর জেলায় বাংলাদেশ প্রাচীন ঐতিহ্যের বেশ কিছু ছাপ রয়েছে যেমন উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ী যেগুলোর জন্য গোটা দেশে নাটোরের পরিচিতি রয়েছে।

তবে নাটোর জেলা নতুন করে পরিচিত হয়েছে গ্রীন ভ্যালি পার্কের মাধ্যমে। গ্রীন ভ্যালি পার্কের সৌন্দর্য উপভোগ করতে বর্তমানে গোটা বাংলাদেশ থেকে মানুষ নাটোরে আসে।

তবে এই পোস্টে আমরা রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক কত কিলোমিটার সেই তথ্য জানাব। সাথে গ্রীন ভ্যালি পার্ক সম্পর্কে বিস্তারিত সকল তথ্য প্রদান করবো।

নাটোর জেলার লালপুর উপজেলায় এই গ্রীন ভ্যালি পার্কটি ৩০ একর জমি নিয়ে অবস্থিত। এখানে যেমন রয়েছে আধুনিক সব রাইড তেমন সবুজে ঘেরা গোটা পার্কটি এছাড়াও বিশাল লেক ও মনোরম পরিবেশ এই জায়গাটিকে করেছে আকর্ষণীয়।

Table of Contents

গ্রীন ভ্যালি পার্ক ডে-ট্যুর বা ১ দিনের ভ্রমণের জন্য কেন সেরা?

আমাদের রাজশাহী ও এর আশেপাশে জেলাগুলোর মানুষের জন্য গ্রীন ভ্যালি পার্ক ডে-ট্যুর বা ১ দিনের ভ্রমণের জন্য সেরা একটি জায়গা। নিচে এর কারণ গুলো দেয়া হলোঃ

কম দূরত্ব ও সময়

রাজশাহী থেকে এই জায়গার দূরত্ব অনেক কম যার ফলে সকালে গিয়ে সন্ধ্যায় নিজ শহরে সহজেই ফিরে আসা যায় যার কারনে এখানে ঘুরতে গেলে আলাদা করে হোটেলে থাকার কোনো খরচ লাগেনা।

পারিবারিক পরিবেশ

এই পার্কটি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য অনেক নিরাপদ এবং এর পরিবেশ অত্যন্ত সুন্দর ও মনোরম। এই পার্কের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে যার ফলে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে অনিরাপদ পরিস্থিতিতে পড়বেন না।

এর ফলে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে পিকনিক ও কোয়ালিটি টাইম পার করতে পারবেন এছাড়া এখানের চমৎকার রাইডগুলো উপভোগ করতে পারবেন।

এক ছাদের নিচে সব

এই পার্কে রয়েছে প্রচুর গাছপালা যার ফলে আপনি সবুজের ছোঁয়া পাবেন এবং রয়েছে একটি লেক এছাড়াও আধুনিক রাইড যেমন স্পিডবোট ও কেবল কারের রয়েছে যার ফলে এক ছাদের নিচে অনেক কিছু পাচ্ছেন।
অর্থাৎ একঘেয়েমি এই জীবনে ছুটির দিনে আপনার শহরের কাছাকাছি কম খরচে ঘুরে একঘেয়েমি দূর করতে সবথেকে ভালো অপশন হলো গ্রীন ভ্যালি পার্ক।

রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক কত কিলোমিটার?

রাজশাহী থেকে যারা নতুন বা প্রথমবার এই পার্কে যেতে চাচ্ছেন তাদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক কত কিলোমিটার। আমরা এই অংশে আপনাদের এই প্রশ্নের উত্তর দেব সাথে গ্রীন ভ্যালি পার্ক যেতে কত সময় লাগে তা জানাব।

সড়কপথের সরাসরি দূরত্ব

রাজশাহীর মূল জায়গা অর্থাৎ সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে যদি সবচেয়ে সহজ সড়কপথে গ্রীন ভ্যালি পার্ক যেতে চান তাহলে রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্কের দূরত্ব হবে প্রায় ৫৬ কিলোমিটারের মতো।
রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক কত কিলোমিটার?
বিশেষ বার্তাঃ মনে রাখবেন আপনি রাজশাহীর কোথায় থেকে এবং কোন রাস্তা দিয়ে পার্কে যাচ্ছেন তার উপর নির্ভর করে দূরত্ব কম বা বেশি হবে।

ভ্রমণে আনুমানিক কত সময় লাগবে?

রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্কে পৌঁছাতে কত সময় লাগবে তা নির্ভর করে আপনি কোন পরিবহনে যাচ্ছেন এবং রাস্তার ট্রাফিক কেমন তার উপর।
  • বাইক বা প্রাইভেট কারঃ আপনি যদি রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্কে নিজের বাইক অথবা প্রাইভেট কার নিয়ে যান তাহলে আপনার সময় লাগতে পারে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট সময়।
  • লোকাল বা ডিরেক্ট বাসঃ আপনি যদি লোকাল বাসে যান সেক্ষেত্রে সময় ২ ঘন্টা বা তার বেশিও লেগে যেতে পারে আর ডিরেক্ট বাস নিয়ে গেলে ১ ঘন্টা ৩০ মিনিটের মতো সময় লাগবে।
বোনাস টিপসঃ আপনি যদি সরকারি ছুটির দিনে গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে যেতে চান তাহলে আপনি লালপুর থেকে অতিরিক্ত ট্রাফিক জ্যাম ও টিকিট কাউন্টারে অতিরিক্ত মানুষের ভিড়ের সম্মুখীন হতে পারেন তাই ছুটির দিনে সকাল সকাল বাসা থেকে রওনা দিবেন।
এছাড়াও ভ্রমণের সময় আমাদের বলে দেয়া সময় থেকে কিছুটা কমবেশি হতে পারে কারণ আমি ৫ বার গেছি একেকবার ১ ঘন্টা ৩০ মিনিট সময় লেগেছে আবার ২ ঘন্টাও লেগে গেছে এটা নির্ভর করে আপনি কোন দিনে কোন রাস্তা দিয়ে কোন গাড়িতে করে যাচ্ছেন তার উপর।

রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক যাওয়ার উপায়

আপনার হাতে রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক যাওয়ার উপায় আছে তিনটি যেগুলোর যেকোনো একটি মাধ্যমে আপনি গ্রীন ভ্যালি পার্কে অনায়াসে যেতে পারবেন। নিচে তিনটি মাধ্যম দেয়া হলো।

রাজশাহী থেকে বাসে গ্রীন ভ্যালি পার্কে যাওয়ার নিয়ম

রাজশাহী থেকে গ্রীন ভ্যালি বাসে করে যাওয়ার সবচেয়ে সহজ রুট বা রাস্তা হলো রাজশাহী থেকে বাঘা হয়ে লালপুর যাওয়া।

বাসে ওঠা

আপনি যদি বাসে গ্রীন ভ্যালি পার্কে যেতে চান তাহলে প্রথমে আপনাকে ভদ্রা মোড়ে অথবা শিরোইল বাস কাউন্টার থেকে বাসে উঠতে হবে।

লালপুর বাজারে নামা

বাসে ওঠার পরে আপনাকে লালপুরে এসে নামতে হবে তবে সরাসরি লালপুরের বাস কোনো কারনে যদি না পান তাহলে বাঘাতে নেমে অটো বা সিএনজিতে চড়ে লালপুর বাজারে এসে নামতে হবে।

পার্কে পৌঁছানো

লালপুর বাজার থেকে পার্কের দূরত্ব প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার তাই অতিসহজেই সিএনজি, ভ্যান বা অটো নিয়ে পার্কে পৌঁছে যেতে পারবেন।

পরিবহন ভাড়া

রাজশাহী থেকে লালপুরের বাস ভাড়া ৮০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত হতে পারে এবং লালপুর বাজার থেকে পার্কে পৌঁছাতে অটো, ভ্যান বা সিএনজি ভাড়া ৩০ টাকা থেকে ৫০ টাকা হতে পারে। আমি রাজশাহী থেকে লালপুর ১০০ টাকাতে গিয়েছি এবং লালপুর থেকে পার্কে সিএনজিতে ৪০ টাকাতে গিয়েছি।
(বিশেষ দ্রষ্টব্যঃ যেহেতু এগুলো লোকাল ট্রান্সপোর্টের ভাড়া তাই ভাড়া পরিবর্তন হতে পারে এবং দামাদামি করে চাওয়া ভাড়া থেকে কম করে নিতে হয়। আমি নিজে দামাদামি করে ভাড়া মিটিয়ে পার্কে পৌঁছেছি)

রাজশাহী থেকে ট্রেনে গ্রীন ভ্যালি পার্কে যাওয়ার নিয়ম

যারা কিছুটা কম খরচে আরামে পার্কে যেতে চান তাদের জন্য ট্রেনে করে পার্কে যাওয়া সবথেকে ভালো হবে আর গ্রীন ভ্যালি পার্কের নিকটস্থ রেল স্টেশন হলো আব্দুলপুর জংশন। নিচে ট্রেনে গ্রীন ভ্যালি পার্কে যাওয়ার নিয়ম দেয়া হলো।
 
ধাপ-১ঃ প্রথমেই আপনাকে রাজশাহী রেল স্টেশনে গিয়ে চিলাহাটি অথবা ঢাকাগামী অন্ত নগর ট্রেন অথবা মেইল ট্রেনে করে আব্দুলপুর জংশনে নামতে হবে।
ধাপ-২ঃ আব্দুলপুর নেমে এবার আপনাকে যেতে হবে গ্রীন ভ্যালি পার্কে সেক্ষেত্রে আপনাকে রেলস্টেশন থেকে অটো বা ভ্যানে চড়তে হবে।

পরিবহন ভাড়া

রাজশাহী থেকে আব্দুলপুর জংশনের ভাড়া ট্রেন ও আসন ভেদে ৪৫ থেকে ১২৭ টাকা পর্যন্ত হয়ে থাকে এটা নির্ভর করছে আপনি কোন ট্রেনে যাচ্ছেন এবং সাধারণ চেয়ারে যাচ্ছেন নাকি এসি চেয়ারে যাচ্ছেন।
আর আব্দুলপুর জংশন থেকে গ্রীন ভ্যালি যেতে ৮০ থেকে ১৫০ টাকা অটো বা ভ্যান ভাড়া লাগবে যদি সিঙ্গেল যান তাহলে শেয়ারে গেলে ৪০ থেকে ৫০ টাকায় যেতে পারবেন।
বোনাস টিপসঃ লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করলে সবসময় ভাড়া মিটিয়ে গাড়িতে উঠবেন লোকাল ভাড়া সবসময় পরিবর্তনশীল।

বাইক বা প্রাইভেট কার নিয়ে গ্রীন ভ্যালি পার্কে যাওয়ার নিয়ম

আপনি যদি নিজের প্রাইভেট কার অথবা বাইক নিয়ে গ্রীন ভ্যালি পার্কে যেতে চান তাহলে আপনার জন্য সবথেকে ভালো রাস্তা বা রুট হবে রাজশাহী থেকে বানেশ্বর বাজার হয়ে চারঘাট থেকে বাঘা হয়ে লালপুর গিয়ে সেখান থেকে গ্রীন ভ্যালি পার্কে যাওয়া।
এই রুট ফলো করতে আপনি গুগল ম্যাপের সহযোগিতা নিতে পারেন এই রাস্তার দুইপাশে যেমন আছে সবুজের সমারোহ এবং খুব দ্রুত যেতে পারবেন।

গ্রীন ভ্যালি পার্কের টিকিট মূল্য ও সময়সূচী

রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক কত কিলোমিটার তা আমরা উপরের আলোচনা থেকে জেনেছি শুধু পার্কের দূরত্ব জানলেই হবেনা সাথে পার্কে প্রবেশের টিকিট মূল্য ও পার্ক খোলা ও বন্ধ করার সময়সূচি জানতে হবে।
মার্চ মাসে আমি গেছিলাম প্রবেশ মূল্য ৬০ টাকা অর্থাৎ বর্তমানে গ্রীন ভ্যালি পার্কের প্রবেশমূল্য ৬০ টাকা।

পার্কের রাইড খরচ বা রাইডের টিকিট মূল্য কত?

বিষয় টিকিট মূল্য মন্তব্য
ট্রেন ৩০–৬০ টাকা জনপ্রিয় রাইড (রাইডভেদে মূল্য ভিন্ন)
নাগরদোলা ৩০–৬০ টাকা জনপ্রিয় রাইড (রাইডভেদে মূল্য ভিন্ন)
পাইরেট শীপ ৩০–৬০ টাকা জনপ্রিয় রাইড (রাইডভেদে মূল্য ভিন্ন)
বাম্পার কার ৩০–৬০ টাকা জনপ্রিয় রাইড (রাইডভেদে মূল্য ভিন্ন)
স্পীডবোট জনপ্রতি ৫০ টাকা সবার জন্য একি খরচ
পেডেল বোট জনপ্রতি ৫০ টাকা সবার জন্য একি খরচ তবে ছোট বাচ্চাদের লাগবেনা
ওয়াটার পার্ক ২৫০ টাকা খোলা থাকে দুপুর ১২:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত
গাড়ি পার্কিং ১০–৩০০ টাকা গাড়ির ধরন অনুযায়ী ভাড়া নির্ধারিত

পার্ক খোলা ও বন্ধ করার সময়সূচি

সাধারণত গ্রীন ভ্যালি পার্ক সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা অর্থাৎ মোট ৮ ঘন্টা খোলা থাকে।

গ্রীন ভ্যালি পার্কের মূল আকর্ষণসমূহ

এই বিশাল আয়তনের গ্রীন ভ্যালি পার্কটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে এখানে ঘুরতে আসা সকল বয়সের মানুষ বিনোদন পায়। পার্কে ঢোকার পরে যেগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগতে পারে নিচে সেগুলো দেয়া হলো।

বিশাল লেক এবং বোট রাইডিং

আপনি যখন পার্কে প্রবেশ করবেন তখন পার্কের মাঝে দেখতে পাবেন এক বিশাল লেক যেখানকর স্বচ্ছ পানি ও আশেপাশের সবুজ গাছপালা আপনার নজর কাড়বে। এছাড়াও এই স্বচ্ছ পানিতে আপনি চাইলেই বোট নিয়ে রাইড করতে পারবেন।
এই পার্কে আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো এই লেকটি। আমি যতোবারই এই পার্কে ঘুরতে গেছি এই লেকে বোট রাইডিং করেছি কারণ আমি স্বচ্ছ পানিতে ভেসে প্রাকৃতিক হাওয়া খেতে খুবই ভালোবাসি।

সুন্দর পিকনিক স্পট এবং শুটিং স্পট

আপনি যদি আপনার পরিবারের সাথে, অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পিকনিকে যান তাহলে রাজশাহীর আশেপাশে এই পার্কটি সবচেয়ে সেরা হবে।
  • পিকনিক স্পটঃ এই পার্কে পরিবার বা প্রতিষ্ঠানের সাথে পিকনিকে গেলে আলাদাভাবে পিকনিক স্পট পাবেন একেবারে পরিচ্ছন্ন বিশাল জায়গা ও রান্না করার স্থানসহ।
  • শুটিং স্পটঃ এই পার্কে রয়েছে আধুনিক নান্দনিক বিভিন্ন ডিজাইন, লেকের উপর দিয়ে রয়েছে সেতু বা ব্রিজ তাই এখানে নাটক, সিনেমা বা টিকটকের শুটিং করতে পারবেন।

বাচ্চাদের খেলার জোন ও মিনি চিড়িয়াখানা

আপনার পরিবারের ছোট্ট শিশু বাচ্চাদের জন্য এখানে আলাদা জোন রয়েছে যেখানে তারা আনন্দে মেতে উঠতে পারে।
  • কিডস জোনঃ বাচ্চাদের জোন বা সেকশনে রয়েছে স্লিপার,  মিনি ট্রেন ও দোলনার মতো মজাদার সব ব্যবস্থা।
  • মিনি চিড়িয়াখানাঃ গ্রীন ভ্যালি পার্কের এক কোণায় রয়েছে একটি মিনি চিড়িয়াখানা যেখানে হরিণ, বিভিন্ন রঙের পাখি, খরগোশ ও বানর। ব্যস্ততম শহরে বেড়ে উঠা শিশুদের প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই জোন চমৎকার ভূমিকা রাখে।

ভ্রমণকারীদের জন্য কিছু জরুরি টিপস (Travel Tips)

আমরা ইতিমধ্যে রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক কত কিলোমিটার তা জেনেছি এই অংশে আমরা গ্রীন ভ্যালি পার্কে ভ্রমণকারীদের জন্য জরুরি কিছু টিপস দেব।
  • একদিনের ট্যুর বা ডে-ট্যুরের জন্য সকালে বের হওয়া ভালো কারন ছুটির দিনে পার্কে প্রচুর পরিমানে মানুষ ঘুরতে আসে যার ফলে রাস্তাতে জ্যাম থাকে এবং প্রবেশ টিকিট কেটে প্রবেশ করার জায়গায় অনেক ভিড় হয়। তাই সকাল সকাল এসে পার্কে প্রবেশ করা বুদ্ধিমানের কাজ হবে।
  • এই পার্কে বাইরে থেকে খাবার কিনে নিয়ে ঢুকা নিষেধ ভেতরে রেস্টুরেন্ট ও খাবার দোকান রয়েছে। কিন্তু পিকনিক গ্রুপ একসাথে গেলে ভেতরে পিকনিক স্পট ভাড়া নিয়ে সেখানে রান্না করা যায়। এছাড়া পানির বোতল ও হালকা স্ন্যাক্স নিয়ে প্রবেশ করা যাবে সমস্যা নাই।
  • গরমের সময় যদি এই পার্কে ঘুরতে যান তাহলে সাথে করে অবশ্যই সানগ্লাস ও ছাতা নিয়ে যাবেন কারণ এই গরমের সময় প্রচুর রোদ হয়ে থাকে।

সাধারন জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১ঃ গ্রীন ভ্যালি পার্কে কী রাতে থাকার ব্যবস্থা রয়েছে?

উত্তরঃ হ্যা, গ্রীন ভ্যালি পার্ক দূর থেকে আসা ভ্রমণকারীদের জন্য রাতে থাকার আবাসিক হোটেল ও কটেজের মতো উন্নত ব্যবস্থা রয়েছে।

প্রশ্ন ২ঃ গ্রীন ভ্যালি পার্কে এক রাত থাকার খরচ কত?

উত্তরঃ আপনি কেমন রুম পছন্দ করছেন সেই রুমে এসি আছে কি নাই, রুমটি কত বড় এবং কটেজ ভাড়া করছেন কিনা এর উপর নির্ভর করে ২৫০০ টাকা থেকে ৫০০০ টাকা প্রতি রাত থাকতে খরচ হয়।

প্রশ্ন ৩ঃ রাজশাহী থেকে গ্রীন ভ্যালি যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কোনটি।

উত্তরঃ আপনি যদি রাজশাহী থেকে সহজে ও কিছুটা কম খরচে গ্রীন ভ্যালি যেতে চান তাহলে সবচেয়ে সহজ মাধ্যম ট্রেনে করে যাওয়া।

শেষকথা

আশাকরি পুরো পোস্ট থেকে রাজশাহী থেকে গ্রীন ভ্যালি পার্ক কত কিলোমিটার, গ্রীন ভ্যালি পার্ক যাওয়ার উপায় যাতায়াত ব্যবস্থা ও ভ্রমণ খরচ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
রাজশাহী থেকে স্বল্প বাজেটের মধ্যে গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে যাওয়া যায় তাই রিফ্রেশমেন্টের জন্য আপনার ছুটির সময় বা অবসরে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে গ্রীন ভ্যালি পার্ক ঘুরপ আসতে পারেন।
বিশেষ বার্তাঃ আমাদের পুরো আর্টিকেলের বেশিরভাগ তথ্য গ্রীন ভ্যালি পার্কে আমাদের ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা থেকে তুলে ধরেছি। আর সকল টিকিট মূল্য পরিবর্তনশীল তাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ও তাদের নাম্বারে কল দিয়ে সর্বশেষ তথ্য জেনে নিন।
ফোন নম্বরঃ 01328771919

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top