আমাদের স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হচ্ছে কিন্তু শব্দ কেটে কেটে আসার কারণ ও সমাধান এই পোস্টে দিবো। স্মার্ট টিভি বর্তমানে শুধু বিনোদনের জিনিস না বরং প্রয়োজনীয় হয়ে উঠেছে।
নন-স্মার্ট টিভিতে যেমন ডিসের লাইন নেয়া লাগে এবং প্রতিমাসে টাকা দেয়ার ঝামেলা সাথে ডিস চলে যায় ডিসের তার কেটে যায় অনেক রকমের সমস্যা দেখা দেয়। তবে স্মার্ট টিভিতে এই সমস্যাগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই।
শুধু ইন্টারনেট সংযোগ দিলে আপনার যখন ইচ্ছে টিভি চ্যানেল যেমন দেখতে পারবেন সাথে ইউটিউবে বিভিন্ন ভিডিও উপভোগ করতে পারবেন নন-স্মার্ট টিভির মতো মাঝে মাঝে ঝিরঝির করবেনা বরং ফুল HD তে সবকিছু দেখা যায়।
আজকের পোস্ট স্মার্ট টিভির একটি কমন সমস্যা স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হচ্ছে কিন্তু শব্দ কেটে কেটে আসার কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হচ্ছে কিন্তু শব্দ কেটে কেটে আসার সমাধান দিবো।
মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হচ্ছে কিন্তু শব্দ কেটে কেটে আসার কারণ ও সমাধান জেনে ঠিক করে নিশ্চিন্তে হাই কোয়ালিটি সাউন্ডের সাথে স্মার্ট টিভি উপভোগ করতে পারবেন।
স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হচ্ছে কিন্তু শব্দ কেটে কেটে আসার কারণ
বিভিন্ন টেকনিক্যাল কারণে স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হওয়ার পর শব্দ কেটে কেটে আসে নিচে কয়েকটি সুনির্দিষ্ট কারণ দেওয়া হলো।
দূরত্ব ও বাধা
বেশিরভাগ ব্লুটুথ সাধারণত ১০ মিটার মতো দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে আপনি যদি টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট করার পরে এই দূরত্বের বাইরে চলে যান তাহলে স্মার্ট টিভির শব্দ কেটে কেটে আসবে।
এছাড়াও মাঝে কোনো দেয়াল বা বড় জিনিসপত্র থাকলে তার কারণেও ব্লুটুথ সিগনাল বাধাগ্রস্ত হয়ে শব্দ কেটে কেটে আসবে।
সিগন্যাল ইন্টারফারেন্স
আমাদের বাসার বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস বা গ্যাজেট যেমন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াইফাই রাউটার, স্মার্টফোন ও ওয়্যারলেস কিবোর্ড ও মাউস ২.৪ গিগাহার্জে কাজ করে তাই আপনার স্মার্ট টিভির ব্লুটুথ সিগন্যাল যদি একই হয়ে যায় তাহলে সিগন্যাল ইন্টারফারেন্স হবে।
আর আপনার ওয়াইফাই রাউটার যদি স্মার্ট টিভির একদম কাছে থাকে তাহলে সিগন্যাল ইন্টারফারেন্সের শিকার হতে পারেন।
স্মার্ট টিভির ক্যাশ মেমোরি
স্মার্ট টিভি কম্পিউটারের মতোই র্যামের মাধ্যমে পরিচালিত হয় যখন দীর্ঘদিন টিভি চালানো হয় তখন অনেক ক্যাশ ও অস্থায়ী ডেটা জমে গেলে সিস্টেমের পারফরম্যান্স কমে যায়। যখন এটি হয় তখন টিভি ব্লুটুথের সিগন্যাল ঠিকঠাক প্রসেসিং করতে পারেনা ফলে ব্লুটুথের শব্দ কেটে কেটে আসে।
হেডফোনের কম ব্যাটারি
আমরা অনেক সময় ব্লুটুথ হেডফোনে চার্জ না দিয়ে একটানা ব্যবহার করতে থাকি এসময় যদি হেডফোনের চার্জ ২০% বা ১০% চার্জের নিচে নেমে যায় তখন ব্লুটুথ হেডফোনের ট্রান্সমিটার ঠিকভাবে কাজ করতে পারেনা যার ফলে স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হয় কিন্তু শব্দ কেটে কেটে আসে।
অনেক দিন থেকে সফটওয়্যার আপডেট না করলে
আপনার টিভি যেই অপারেটিং সিস্টেমে চলে সেটি যদি দীর্ঘদিন ধরে আপডেট না করেন তাহলে ব্লুটুথ ড্রাইভার গুলোতে বাগ দেখা দিতে পারে আবার আপনার ব্লুটুথ হেডফোন যদি পুরনো হয় তাহলে আপডেট স্মার্ট টিভির সফটওয়্যারের সাথে না মিলতেও পারে এবং শব্দ কেটে কেটে আসতে পারে।
শব্দ কেটে কেটে আসা সমস্যা সমাধানের উপায়
স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হচ্ছে কিন্তু শব্দ কেটে কেটে আসার কারণ গুলো তো জানলাম এবার এই সমস্যা সমাধানের উপায়গুলো ধাপে ধাপে জানবো।
ধাপ ১ঃ টিভি ও হেডফোনের দূরত্ব কমানো
যেহেতু বেশিরভাগ ব্লুটুথ ১০ মিটার পর্যন্ত কাজ করতে পারে এবং মাঝে কোনো বাধা যেমন, ওয়াল, আলমিরা বা অন্যান্য আসবাবপত্র থাকলেও সিগন্যাল বাধাগ্রস্থ হয় তাই শব্দ কেটে কেটে আসা সমস্যার সমাধান করতে আপনার স্মার্ট টিভি থেকে নিজের দূরত্ব কমান এবং মাঝে কোনো বাধা থাকলে তা দূর করেন।
ধাপ ২ঃ ওয়াইফাই রাউটার থেকে দূরত্ব বজায় রাখা
সিগন্যালের জট বাধা দূর করতে আপনার বাসার ওয়াইফাই রাউটার স্মার্ট টিভি থেকে দূরে রাখুন এবং মোবাইল ফোনের ব্লুটুথ ও ওয়াইফাই বন্ধ রাখুন তাহলে টিভি ও হেডফোনের মাঝে ব্লুটুথ সিগন্যাল বাধাহীন ভাবে কাজ করতে পারবে এবং শব্দ কেটে কেটে আসবে না।
ধাপ ৩ঃ টিভির ক্যাশ মেমোরি ক্লিয়ার ও রিস্টার্ট করা
অনেকসময় অনেকদিন থেকে ক্যাশ মেমোরি ক্লিয়ার না করলে ব্লুটুথ ড্রাইভার ঠিকমতো কাজ করতে পারেনা তাই শব্দ কেটে কেটে আসে এইটা সমাধানে স্মার্ট টিভি রিস্টার্ট বা রিবুট করুন অথবা প্লাগ খুলে ১ মিনিট পর আবার সংযোগ দিয়ে টিভি অন করে সেটিংসে গিয়ে সকল অ্যাপসের ক্যাশ ক্লিয়ার করুন।
ধাপ ৪ঃ হেডফোন ফুল চার্জ করা
অনেক সময় ২০% বা ১০% এর নিচে হেডফোনের চার্জ নেমে গেলে ব্লুটুথ হেডফোনের ট্রান্সমিটার ঠিকভাবে কাজ না করতে পারায় শব্দ কেটে কেটে আসে তাই এই সমস্যা সমাধান করতে হেডফোনের চার্জ চেক করুন যদি চার্জ কমে যায় তাহলে ফুল চার্জ দিয়ে নিন তাহলে আর শব্দ কেটে কেটে আসবে না।
ধাপ ৫ঃ টিভির সফটওয়্যার আপডেট করা
অনেকদিন থেকে সফটওয়্যার আপডেট না দেয়ার কারণে যদি সফটওয়্যার ঠিকভাবে না কাজ করায় এই সমস্যা দেখা দেয় তাহলে স্মার্ট টিভির সফটওয়্যার আপডেট করুন এটি করতে সেটিংসে গিয়ে Software Update অথবা System Update এ ঢুকলে নতুন আপডেট আসলে দেখাবে যদি আপডেট আসে তাহলে আপডেট করে নিন।
বোনাস টিপস
উপরের আলোচনা থেকে স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হচ্ছে কিন্তু শব্দ কেটে কেটে আসার কারণ ও সমাধান জেনেছি তবে উপরের স্টেপগুলো অনুসরণ করার পরেও যদি শব্দ কেটে কেটে আসে তাহলে আপনার স্মার্ট টিভির ভেতরের ব্লুটুথ ট্রান্সমিটার দূর্বল।
এমনটি হলে আপনি বাজার থেকে ব্লুটুথ ট্রান্সমিটার কিনে নিয়ে এসে টিভির পোর্টে লাগিয়ে দিন। বর্তমানে বাজারে অনেক আধুনিক ও শক্তিশালী ব্লুটুথ ট্রান্সমিটার পাওয়া যায় যেগুলো কিনে নিলেই শব্দ কেটে কেটে আসা সমস্যা সমাধান হয়ে যাবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
প্রশ্ন ১ঃ ব্লুটুথ হেডফোন টিভির সাথে কানেক্ট হচ্ছে কিন্তু কোনো শব্দ আসছে না কেন?
উত্তরঃ এই শব্দ না আসা সমস্যার হয় মূলত টিভির সেটিংয়ের কারণে। সমাধান করতে প্রথমে টিভির সেটিংসে যান এবার সাউন্ড অপশনে গিয়ে অডিও আউটপুট অপশনে গিয়ে দেখবেন TV Speaker সিলেক্ট আছে এবার এখানে আপনার ডিভাইসটি সিলেক্ট করুন।
প্রশ্ন ২ঃ ওয়াইফাই চালু থাকলে কি ব্লুটুথ সাউন্ড বেশি কাটে?
উত্তরঃ হ্যাঁ, ওয়াইফাই চালু থাকলে ব্লুটুথ সাউন্ড কেটে আসার সম্ভাবনা বেশি থাকে কারণ ওয়াইফাই এবং ব্লুটুথ একই ফ্রিকোয়েন্সি (2.4 GHz) ব্যবহার করে।
প্রশ্ন ৩ঃ স্মার্ট টিভির ব্লুটুথ রেঞ্জ বা সীমানা কতটুকু?
উত্তরঃ স্মার্ট টিভির ব্লুটুথ রেঞ্জ বা সীমানা সাধারণত ১০ মিটার হয়ে থাকে তবে বাধাপ্রাপ্ত হলে এই রেঞ্জ কিছুটা কমতে পারে তাই এমন জায়গায় বসুন যেনো আপনার আর টিভির মাঝখানে দেয়াল বা অন্য কোনো বাধা না থাকে।
শেষকথা
স্মার্ট টিভির ব্লুটুথ হেডফোন কানেক্ট হচ্ছে কিন্তু শব্দ কেটে কেটে আসার কারণ ও সমাধান আজকের পোস্ট থেকে আমরা জেনেছি। আমাদের বাসার স্মার্ট টিভির এই সমস্যার সম্মুখীন হন অনেকেই তাই আমরা সহজ ভাষায় সমস্যা কেন হয় এবং সমাধান দেয়ার চেষ্টা করেছি।