যশোর থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬

যশোর থেকে বেনাপোল অনেক মানুষ ভারত ভ্রমণের জন্য অথবা ব্যবসায়িক কাজে গিয়ে থাকে তাদের সুবিধার্থে আজকের পোস্টে আমরা যশোর থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬ সালে কত টাকা তা জানাবো।

যশোর ও বেনাপোল এই রুট অনেক গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ থেকে ভারত যাওয়া আসার জন্য এই রুট প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করে থাকে।

তবে রাস্তার যানজট ও অতিরিক্ত যাতায়াতের খরচ কমাতে আমাদের বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ হলো ট্রেন। যেহেতু প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুটে চলাচল করে তাই অনেকেই প্রশ্ন করে থাকেন যশোর থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬ সালে কত টাকা?

যশোর থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী

আপনাদের বিস্তারিত তথ্যের জন্য আমরা নিচে লোকাল ও আন্তঃনগর উভয় ট্রেনের সময়সূচী টেবিল আকারে দিলাম।

ট্রেনের নাম ট্রেন নম্বর যশোর থেকে ছাড়ে বেনাপোল পৌঁছায় সাপ্তাহিক ছুটি
বেতনা কমিউটার-১ ৫৩ (লোকাল) ভোর ০৬:০০ মি. সকাল ০৭:১০ মি. নেই (প্রতিদিন)
বেনাপোল এক্সপ্রেস ৭৯৫ (আন্তঃনগর) ভোর ০৬:০০ মি. সকাল ০৭:০০ মি. বুধবার
রূপসী বাংলা এক্সপ্রেস ৮২৭ (ঢাকা টু বেনাপোল আন্তঃনগর) দুপুর ০২:০০ মি. দুপুর ০২:৩০ মি. সোমবার
বেতনা কমিউটার-৩ ৫৫ (লোকাল) বিকেল ০৩:৪৫ মি. বিকেল ০৪:৫৫ মি. নেই

এই যশোর থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী দেখলে আমরা বুঝতে পারি যশোর থেকে বেনাপোল লোকাল ট্রেনের সময়সূচী হলো সকাল ০৬.০০ মিনিটে এবং বিকেল ৩.৪৫ মিনিট।

বিশেষ বার্তাঃ ট্রেনের সময়সূচি কিছুটা কমবেশি হতে পারে বিশেষ করে লোকাল ট্রেনগুলো আন্তঃনগর ট্রেনগুলোকে পাশ দেয় যার ফলে ট্রেনের সময়সূচি কিছুটা কমবেশি হয়ে থাকে।

বেনাপোল থেকে যশোর ফেরার ট্রেনের সময়সূচী

বেনাপোলে নিজেদের কাজ শেষ করে বা ভারত ভ্রমণের পরে ফিরে আসার পরে বেনাপোল থেকে যশোরে ফিরতে চান তাহলে যানজট মুক্ত নিরাপদ ভাবে ট্রেনে করে ফিরতে পারবেন।

নিচে বেনাপোল থেকে যশোর ফেরার ট্রেনের সময়সূচি দেয়া হলো এই ট্রেন গুলোতে আসলে নিরাপদে কম খরচে আরামে বেনাপোল থেকে যশোরে আসতে পারবেন।

বেতনা কমিউটার ২ (৫৪) লোকাল ট্রেন

  • ট্রেন ছাড়ার সময়ঃ সকাল ০৭.৪৫ মিনিট।
  • যশোর পৌঁছানোর সময়ঃ ০৮.৫৫ মিনিট।
  • সাপ্তাহিক ছুটির দিনঃ এই ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নাই।

বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) আন্তঃনগর

আপনার কাজ শেষে যশোরে আসতে সবচেয়ে ভালো অপশন হবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আসা এই ট্রেনে এসি, স্লিপার কোচ পাবেন যার কারণ আরামে আসতে পারবেন এর সময়সূচি হলোঃ

  • বেনাপোল থেকে ছাড়ার সময়ঃ দুপুর ১২.২৫ মিনিট।
  • যশোরে পৌঁছানোর সময়ঃ দুপুর ১.৪০ মিনিট।
  • সাপ্তাহিক ছুটিঃ সপ্তাহের বুধবারের দিন এই ট্রেন ছুটিতে থাকে।
  • বৈশিষ্ট্যঃ এই ট্রেনে এসি ও স্লিপার কোচের মতো বিলাসবহুল ব্যবস্থা আছে যা আপনার যাত্রাকে করবে আরও আরামদায়ক।

বেতনা কমিউটার ৪ (৫৬) লোকাল ট্রেন

  • বেনাপোল থেকে ছাড়ার সময়ঃ বিকেল ৫.০০ টায়।
  • যশোরে পৌঁছানোর সময়ঃ সন্ধ্যা ৬.১০ মিনিট
  • সাপ্তাহিক ছুটিঃ এই ট্রেন বিরামহীনভাবে সপ্তাহের প্রতিদিন চলাচল করে।
  • বৈশিষ্ট্যঃ যারা কম খরচে বেনাপোল থেকে যশোরে আসতে চান এবং কোনোরকম যানজটের শিকার হতে চান না তাদের জন্য এই ট্রেনে যাতায়াত করা সব থেকে উত্তম কারণ এর খরচ তুলনামূলক কম এবং মাত্র ১ ঘন্টা ১০ মিনিটে যশোর পৌঁছাতে পারবেন।

যশোর থেকে বেনাপোল ট্রেনের ভাড়া বা টিকেটের মূল্য

তুলনামূলক ভাবে বাস বা অন্য গণপরিবহনের থেকে যশোর থেকে বেনাপোল ট্রেনে গেলে অনেক কম খরচে যেতে পারবেন আমরা উপরের অংশে ভালোভাবে জেনে নিয়েছি যশোর থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী। নিচে যশোর থেকে বেনাপোল ট্রেনের ভাড়া বা টিকেটের মূল্য কত টাকা তা জানাবো।

বেতনা কমিউটার ট্রেনের ভাড়া (লোকাল ট্রেন)

যশোর ও বেনাপোল যাতায়াতের জন্য বেতনা লোকাল ট্রেনটি জনমানুষের কাছে অনেক জনপ্রিয় আমি কয়েকমাস আগে বেনাপোলে একটি কাজে গেছিলাম তখন যশোর থেকে বেতনা কমিউটার ট্রেনে করেই গেছিলাম এবং স্টেশনে গিয়ে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠেছি।

বেতনা ১, ২, ৩, ৪ এই চারটি ট্রেনে আলাদা করে কোনো এসি বা স্লিপার কোচ থাকেনা তাই সকল কোচের ভাড়া একই। যশোর থেকে বেনাপোল লোকাল ট্রেনের ভাড়া হলো জনপ্রতি ৩০ টাকা।

যশোর থেকে বেনাপোল আন্তঃনগর ট্রেনের ভাড়া বা টিকেটের মূল্য

আন্তঃনগর ট্রেন যেমন বেনাপোল এক্সপ্রেস ও রূপসী বাংলা ঢাকা থেকে বেনাপোল যাতায়াত করে এগুলো ট্রেনে বিভিন্ন ক্যাটেগরির কোচ রয়েছে যার জন্য সব কোচের আসনের টিকেটের মূল্য বা ভাড়া এক নয় বরং আলাদা আলাদা।

নিচে যশোর থেকে বেনাপোল আন্তঃনগর ট্রেনের ভাড়া দেয়া হলো

  • স্লিপার বা এসি বার্থঃ ২৪২ টাকা
  • এসি বা স্নিগ্ধাঃ ১২১ টাকা
  • শোভন চেয়ারঃ ৬০ টাকা
  • শোভনঃ ৪৫ টাকা

📌 গুরুত্বপূর্ণ টিপসঃ

  • আপনার যদি ৫ থেকে ১২ বছরের বাচ্চা শিশু থাকে তাহলে বাচ্চা শিশুর জন্য অর্ধেক টাকা দিয়ে টিকেট কাটতে পারবেন।
  • কমিউটার ট্রেনের টিকেট আপনাকে স্টেশনে গিয়ে টিকিট কাউন্টার থেকে কাটতে হবে এবং আন্তঃনগর ট্রেনের টিকিট রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন আবার স্টেশনে গিয়েও কিনতে পারবেন।

বোনাস টিপসঃ লোকাল ট্রেনের ও আন্তঃনগর ট্রেনের ভাড়া যেকোনো সময় সরকারি সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে তাই অবশ্যই বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপডেট ভাড়া জেনে নিন।

কাউন্টারে ও অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

কাউন্টারে টিকিট কাটার আলাদা কোনো নিয়ম নেই আপনি যাত্রার আগে গিয়ে কাউন্টারে টাকা দিলেই টিকিট পেয়ে যাবেন তবে যখন যাত্রী বেশি থাকে তখন টিকিট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সবসময় ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ করা উচিৎ।

অনলাইনে টিকিট কাটতে আপনাকে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম অনুসরণ করতে হবে। আপনাকে প্রথমে আপনার মোবাইল নম্বর ও ভোটার আইডি কার্ডের মাধ্যমে রেলওয়ে টিকিট কাটার অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

এবার লগইন তথ্য দিয়ে লগ-ইন করে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশন যাত্রা করবেন কত তারিখে যাত্রা করবেন এবং কোন আসন বা ক্লাসে যাত্রা করতে চান সেটি পূরণ করে সার্চ ট্রেন অপশনে ক্লিক করলে ট্রেনের লিস্ট ও কোন ট্রেনে কয়টি আসন ফাঁকা আছে তা দেখতে পারবেন।

train ticket buy

এবার আপনার আসনটি নির্বাচন করে সহজেই বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করে সহজে টিকিট কাটতে পারবেন।

সাধারণ জিজ্ঞেসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১ঃ যশোর থেকে বেনাপোল কত কিলোমিটার?

উত্তরঃ যশোর থেকে বেনাপোল প্রায় ৩৫ কিলোমিটার।

প্রশ্ন ২ঃ লোকাল ট্রেনের টিকিট কি অনলাইনে পাওয়া যায়?

উত্তরঃ আপনি লোকাল ট্রেনের টিকিট অনলাইনে কিনতে পারবে না। লোকাল ট্রেনের টিকিট কিনতে হলে স্টেশনের টিকিট কাউন্টারে যেতে হবে।

প্রশ্ন ৩ঃ ভারত যাওয়ার জন্য কোন ট্রেনটি সবচেয়ে ভালো?

উত্তরঃ এক কথায় বলতে গেলে ভারত যাওয়ার জন্য সকালের বেনাপোল এক্সপ্রেস ও বেতনা কমিউটার ট্রেন সবচেয়ে ভালো।

শেষকথা

আমরা আজকের পোস্ট থেকে যশোর থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী ও যশোর থেকে বেনাপোল ট্রেনের ভাড়া কত টাকা তা জেনেছি। আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি উপদেশ থাকবে সেটি হলো যশোর থেকে বেনাপোল নিরাপদে, যানজট এড়িয়ে ও আরামদায়ক অনুভুতি পেতে ট্রেনে ভ্রমণ করুন।

তথ্যসূত্রঃ বাংলাদেশ রেলওয়ে এবং বাস্তব অভিজ্ঞতা থেকে সকল তথ্য সংগ্রহ করা হয়েছে।

আরো রুটের ট্রেনের সময়সূচি দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top