আমরা আজকের পোস্টে পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬ সালে কত তা আলোচনা করবো। বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত একটি রুট হলো পার্বতীপুর টু ঠাকুরগাঁও।
প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুট ব্যবহার করে ট্রেনে যাতায়াত করে কারণ বর্তমানে রাস্তার যানজট, শব্দদূষণ ও অতিরিক্ত যাতায়াত খরচ থেকে মুক্তি পাওয়ার ভালো একটি মাধ্যম।
আপনি যদি এই রুটে চলাচল করতে চান তাহলে আপনাকে জেনে রাখতে হবে পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের সময়সূচী ও পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের ভাড়ার তালিকা। বর্তমান সময়ে পার্বতীপুর টু ঠাকুরগাঁও চলাচল করতে পারবেন পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেনে।
পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের সময়সূচী ২০২৬
বাংলাদেশ রেলওয়ের বেশকিছু কমিউটার বা মেইল ট্রেন ও আন্তঃনগর ট্রেন এই পার্বতীপুর টু ঠাকুরগাঁও রুটে চলাচল করে। আপনি যেগুলি ব্যবহার করে রাস্তার গাড়ির থেকে তুলনামূলক কম খরচে ও ঝামেলাহীন ভাবে চলাচল করতে পারবেন।
নিচে পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের সময়সূচী সাপ্তাহিক ছুটিসহ দেয়া হলো।
| ট্রেনের নাম | ট্রেন নম্বর | পার্বতীপুর থেকে ছাড়ার সময় | ঠাকুরগাঁও পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি (Off-Day) |
|---|---|---|---|---|
| বাংলাবান্ধা এক্সপ্রেস | ৮০৩ | রাত ০১:৫০ মিনিট | রাত ০৩:৪৩ মিনিট | শুক্রবার |
| দ্রুতযান এক্সপ্রেস | ৭৫৭ | ভোর ০৪:১০ মিনিট | সকাল ০৬:০২ মিনিট | নেই |
| পঞ্চগড় এক্সপ্রেস | ৭৯৩ | সকাল ০৬:২৫ মিনিট | সকাল ০৮:৩৩ মিনিট | নেই |
| কাঞ্চন কম্যুটার (মেইল) | ৪১ | সকাল ০৭:৪০ মিনিট | সকাল ১০:৫১ মিনিট | নেই |
| দোলনচাঁপা এক্সপ্রেস | ৭৬৭ | বিকেল ০৫:২০ মিনিট | সন্ধ্যা ০৭:৩৮ মিনিট | নেই |
| একতা এক্সপ্রেস | ৭০৫ | সন্ধ্যা ০৬:২৫ মিনিট | রাত ০৮:১৫ মিনিট | নেই |
বিশেষ বার্তাঃ বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই সময় পরিবর্তনশীল তাই ভ্রমণের আগে স্টেশনে গিয়ে বা রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে ভালো করে সময়সূচী দেখে নেবেন।
ঠাকুরগাঁও টু পার্বতীপুর ট্রেনের সময়সূচী ২০২৬
উপরের অংশে আমরা পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের সময়সূচী জেনেছি কিন্তু শুধু একমুখী যাত্রা সম্পর্কে আমাদের জানলে হবেনা। ঠাকুরগাঁও থেকে পুনরায় পার্বতীপুর ফিরে আসার ট্রেনের সময়সূচীও জানা থাকতে হবে।
যারা নিজের কাজ বা ঠাকুরগাঁও ভ্রমণ শেষে পার্বতীপুরে ফিরে আসতে চান তাদের জন্য নিচে ঠাকুরগাঁও টু পার্বতীপুর ট্রেনের সময়সূচী দেয়া হলো।
| ট্রেনের নাম | ট্রেন নম্বর | ঠাকুরগাঁও থেকে ছাড়ার সময় | পার্বতীপুর পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি |
|---|---|---|---|---|
| দোলনচাঁপা এক্সপ্রেস | ৭৬৮ | সকাল ০৬:৫৪ মিনিট | সকাল ০৯:১৫ মিনিট | নেই |
| কাঞ্চন কম্যুটার (মেইল) | ৪২ | বিকেল ০৪:২৬ মিনিট | রাত ০৭:১৫ মিনিট | নেই |
| একতা এক্সপ্রেস | ৭০৬ | রাত ০৯:৫৪ | রাত ১১:৫০ মিনিট | নেই |
| দ্রুতযান এক্সপ্রেস | ৭৫৮ | সকাল ০৮:০৫ মিনিট | সকাল ১০:২৫ মিনিট | নেই |
| বাংলাবান্ধা এক্সপ্রেস | ৮০৪ | সকাল ০৯:৫০ মিনিট | দুপুর ১২:০০ মিনিট | শনিবার |
| পঞ্চগড় এক্সপ্রেস | ৭৯৪ | দুপুর ১২:৫৫ মিনিট | বিকেল ০৩:০০ মিনিট | নেই |
বিশেষ বার্তাঃ এই সকল সময়সূচী আমরা রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আপনাদের জন্য সহজ করে টেবিল আকারে সাজিয়েছি।
সরকারি সিদ্ধান্তে এই তথ্য পরিবর্তন হতে পারে তাই ভ্রমণের আগে স্টেশন বা ওয়েবসাইট থেকে রিয়েল টাইম তথ্য জেনে নেবেন।
পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের ভাড়ার তালিকা
আপনি যখন যাত্রা করবেন তখন পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ট্রেনের টিকিটের মূল্য অবশ্যই জানা থাকতে হবে। আমরা নিচে পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের ভাড়ার তালিকা দিয়েছি দেখে নিন।
ট্রেনের ভাড়া মূলত আসনের ক্লাস বা শ্রেণি ভেদে কমবেশি হয়ে থাকে তাই সকল শ্রেণির আসনের ভাড়ার তালিকা দিলাম আপনার পছন্দ অনুযায়ী আপনার আসন বাছাই করতে পারবেন।
| আসনের শ্রেণি (Class) | ভাড়ার হার (টাকা) | মন্তব্য |
|---|---|---|
| শোভন (Shovon) | ৯৫ টাকা | মূলত মেইল বা লোকাল ট্রেনের জন্য |
| শোভন চেয়ার (S_CHAIR) | ১১৫ টাকা | সবচেয়ে জনপ্রিয় ও সাশ্রয়ী আসন |
| স্নিগ্ধা (SNIGDHA – এসি সিট) | ২১৯ টাকা | আরামদায়ক এসি চেয়ার কোচ |
| এসি বার্থ (AC_B – ঘুমানোর সিট) | ৪৩৬ টাকা | রাত্রিকালীন ভ্রমণের জন্য ক্যাবিন/বেড |
বিশেষ বার্তাঃ লিস্টে দেয়া টাকার পরিমাণ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে হুবহু দেয়া হয়েছে। তবে টাকার পরিমাণ সরকারি সিদ্ধান্তে পরিবর্তিত হতে পারে তাই টিকিট কেনার আগে অফিশিয়াল ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করুন।
বোনাস টিপসঃ আপনি যদি কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করেন তাহলে চার্টে দেয়া এই টাকাতেই কিনতে পারবেন তবে অনলাইনে কাটলে এর সাথে অনলাইন চার্জ যোগ হবে।
অনলাইনে পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের টিকিট কাটার নিয়ম
আপনি চাইলে অনলাইন থেকে বাংলাদেশ সরকারের অফিশিয়াল রেলওয়ে ওয়েবসাইট থেকে পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের টিকিট কাটতে পারবেন।
তবে একটা জিনিস মাথায় রাখবেন যে অনলাইনে টিকিট কাটলে বা ক্রয় করলে আসল টিকিটের মূল্য থেকে কিছু টাকা বেশি অনলাইন ফি বা ভ্যাট দিতে হবে। নিচে পুরো প্রসেস দেয়া হলো।
- ধাপ ১ঃ পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের অনলাইন টিকিট কাটতে রেলওয়ের রেল সেবা ওয়েবসাইটে বা অ্যাপসে প্রবেশ করুন।
- ধাপ ২ঃ এবার From যেখানে লেখা সেখানে পার্বতীপুর সার্চ করে সিলেক্ট করুন, To যেখানে আছে সেখানে ঠাকুরগাঁও সার্চ করে সিলেক্ট করুন। Class অপশনে আপনি যেই ক্লাস বা শ্রেণির আসনে যেতে চান সেটি সিলেক্ট করুন এবং Journey Date এর জায়গায় আপনার ভ্রমণের তারিখ দিয়ে Search Train এ ক্লিক করুন।
- ধাপ ৩ঃ এবার আপনার সামনে পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া ৬ টি ট্রেনের সময়সূচীসহ দেখাবে। আপনি যেই সময় যেতে চান সেই সময়ের ট্রেনে ক্লিক করে পছন্দের আসনটি সিলেক্ট বা নির্বাচন করুন।
- ধাপ ৪ঃ এবার Continue Purchased এ ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন করা নম্বরে একটি কোড যাবে কোডটি দিয়ে Submit করুন।
- ধাপ ৫ঃ এবার পছন্দের পেমেন্ট অপশনে ক্লিক করে আপনার পছন্দের পেমেন্ট অপশন যেমন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।

আমাদের দেখানো এই ধাপগুলো অনুসরণ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে যাবেন।
পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেন ভ্রমণের জরুরি কিছু পরামর্শ ও টিপস
আমরা উপরের অংশ থেকে পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের সময়সূচী ও পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের ভাড়ার তালিকা জানতে পেরেছি। এই অংশে আমরা আপনাদের পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেন ভ্রমণ আরো সহজ করতে কিছু পরামর্শ ও টিপস নিচে দিয়েছি।
অনলাইনে টিকিট ছাড়ার সময় ও নিয়ম
বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল নিয়ম অনুযায়ী অনলাইনে ট্রেনের টিকিট ছাড়া হয় ভ্রমণের ১০ দিন আগে সকাল ৮ টায়। তবে সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করে বিশেষ কিছু সময়ে যেমন ঈদে টিকিট ছাড়ার দিনের কিছুটা পার্থক্য হতে পারে।
ঈদ ও বিশেষ ছুটির দিনের সতর্কতা
বছরের বিশেষ ছুটির সময় যেমন, ঈদ, পূজা ও অন্যান্য লম্বা ছুটির সময় এইসব ট্রেন রুটে প্রচুর মানুষ যাতায়াত করে থাকে যার ফলে টিকিটের সংকট পড়ে যায়।
আপনি এই টিকিট সংকটের মধ্যে না পড়তে চাইলে ভ্রমণের ১০ দিন আগেই অর্থাৎ টিকিট ছাড়ার প্রথম দিন টিকিট ক্রয় করে নিন।
ট্রেনের রিয়েল-টাইম লাইভ লোকেশন চেক
আপনি চাইলে আপনি যেই ট্রেনে ভ্রমণ করবেন সেই ট্রেনের লাইভ লোকেশন দেখতে পারবেন। এছাড়া ট্রেনের ভেতরে থাকলে অনেকসময় কোথায় ট্রেন আছে কাঙ্ক্ষিত স্টেশনে ট্রেন পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে তা আমরা বুঝতে পারিনা।
তাই ট্রেন কোথায় আছে পরবর্তী স্টেশনে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে এটা জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR <space> train number যেমন, TR 803 লিখে ১৬৩১৩ নম্বরে মেসেজ পাঠান ফিরতি মেসেজে সব তথ্য আপনাকে জানিয়ে দেয়া হবে।
সাধারণ জিজ্ঞাসার প্রশ্ন (FAQ)
প্রশ্ন ১ঃ পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ট্রেনের সর্বনিম্ন ভাড়া কত?
পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও রুটের সর্বনিম্ন ভাড়া ৯৫ টাকা (শোভন ক্লাসের জন্য)। তবে আন্তঃনগর ট্রেনের সাধারণ আসন বা শোভন চেয়ারের ভাড়া ১১৫ টাকা।
প্রশ্ন ২ঃ পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও পৌঁছাতে ট্রেনে কত সময় লাগে?
আন্তঃনগর ট্রেনগুলোতে (যেমন: দ্রুতযান, একতা বা পঞ্চগড় এক্সপ্রেস) পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও পৌঁছাতে সাধারণত ১ ঘণ্টা ৪৫ মিনিট থেকে ২ ঘণ্টা সময় লাগে। তবে মেইল ট্রেনের ক্ষেত্রে সময় আরো বেশি লাগতে পারে।
প্রশ্ন ৩ঃ পঞ্চগড় এক্সপ্রেস কি ঢাকা ফেরার পথে ঠাকুরগাঁও রোড স্টেশনে থামে?
হ্যাঁ, পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৪ নম্বর ট্রেনটি দুপুর ১২:৫৫ মিনিটে ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে মানুষ নিয়ে পার্বতীপুর ও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
প্রশ্ন ৪ঃ পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও রুটে কোন কোন এসি ট্রেন আছে?
হ্যাঁ, পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও রুটে এসি ট্রেন রয়েছে যেমন, দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এসি চেয়ার যেটা স্নিগ্ধা নামে পরিচিত এবং এসি বার্থের বা স্লিপারের সুব্যবস্থা রয়েছে।
প্রশ্ন ৫ঃ পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও এর দূরত্ব কত কিলোমিটার?
সবচেয়ে সুবিধাজনক এবং সেরা রাস্তা অনুসরণ করলে পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও এর দূরত্ব প্রায় ৮১ কিলোমিটার হয়।
শেষকথা
আশা করি পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের সময়সূচী ও পার্বতীপুর টু ঠাকুরগাঁও ট্রেনের ভাড়ার তালিকা আমাদের এই পোস্ট পড়ে জানতে পেরেছেন।
এই রুটে চলাচল করার সময় মনে রাখবেন লোকাল ট্রেন যেগুলো সেগুলো নির্ধারিত সময় থেকে কিছুটা দেরি করতে পারে তাই লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবেন।
তথ্যসূত্রঃ আমাদের দেয়া প্রতিটি তথ্য বাংলাদেশ সরকারের রেলওয়ে ওয়েবসাইট থেকে যাচাই করা।
আরো ট্রেন শিডিউল দেখুনঃ