পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানোর নিয়ম

আজকে আমরা পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানোর নিয়ম জানবো। লোডশেডিংয়ের এই সময়ে নিরবিচ্ছিন্ন ওয়াইফাই ইন্টারনেট সেবা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে আমাদের অফিস থেকে স্কুল এবং সরকারি সকল কাজেই ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে।

Table of Contents

যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে বা রিমোট জব করে তাদের সার্বক্ষণিক ইন্টারনেট সেবা সবথেকে জরুরি। এছাড়াও অনেক সময় অফিসের প্রজেক্টে কাজ করা বা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় বিদ্যুৎ চলে যায় যার ফলে রাউটার বন্ধ হয়ে নেট থাকেনা এতে করে প্রফেশনাল জীবনে অনেক জটিলতার সম্মুখীন হওয়া লাগতে পারে।

তবে ভয় নেই এই সমস্যা সবচেয়ে সহজ সমাধান কিভাবে করবেন আজকের পোস্টে আমরা তা বলে দিবো। আপনি কিন্তু চাইলে আপনার মোবাইল চার্জ দেয়ার পাওয়ার ব্যাংক দিয়েই ওয়াইফাই রাউটার চালাতে পারবেন।

এই ছোট কাজটি আপনার বড় সমস্যার সমাধান করতে পারবে অনায়াসে তাই আপনাকে আলাদা করে ওয়াইফাই রাউটার চালানোর জন্য বড় ব্যাটারি ও আইপিএস কেনা লাগবেনা।

আমরা আমাদের এই গাইডে ধাপে ধাপে আলোচনা করবো পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানোর নিয়ম এছাড়াও অনেক ছোট ছোট কাজের ট্রিকস দিবো। যার ফলে আপনার ওয়াইফাই রাউটার ও ওনু (ONU) পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন।

পাওয়ার ব্যাংক দিয়ে রাউটার চালাতে কী কী যন্ত্রপাতি লাগবে?

আমাদের অনেকের ধারণা পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানোর নিয়ম কঠিন কী? পাওয়ার ব্যাংকের ক্যাবল যুক্ত করলে রাউটার চলবে।

আমরা যারা এই চিন্তাটি করি আসলে ভুল চিন্তা কারন শুধু সরাসরি রাউটারে লাইন দিলেই ইন্টারনেট পাওয়া যায়না সাথে আরো কিছু যন্ত্রপাতি দরকার হয়। নিচে সেগুলো নিয়ে আলোচনা করা হলো।

ভালো মানের পাওয়ার ব্যাংক

আপনাকে অবশ্যই এমন কোনো পাওয়ার ব্যাংক কিনতে হবে যেটি আউটপুট দিবে ৫ ভোল্ট ও ২ অ্যাম্পিয়ার বা তার থেকেও বেশি।

আর দীর্ঘ সময় ব্যাকআপ দেয়ার জন্য বাজার থেকে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার বা ২০ হাজার মিলি অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পূর্ণ পাওয়ার ব্যাংক কিনতে হবে।

ডিসি স্টেপ-আপ বুস্টার ক্যাবল

আপনার রাউটার চালানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হলো ডিসি স্টেপ-আপ বুস্টার ক্যাবল এটি ৫ ভোল্ট থেকে ৯ ভোল্ট বা ১২ ভোল্টে বিদ্যুৎকে বুস্ট করবে এমন দেখে কিনতে হবে।

কারণ রাউটার সাধারণত ৯ বা ১২ ভোল্ট ছাড়া চলতে পারেনা। তাই আপনার রাউটারের জন্য প্রয়োজনীয় ৯ ভোল্ট না ১২ ভোল্ট তা দেখে একটি বুস্টার ক্যাবল কিনে নিন।

অনু বা ওএনইউ

আপনার শুধু পাওয়ার ব্যাংক এবং বুস্টার ক্যাবল কিনলেই ইন্টারনেট চালাতে পারবেন না কারন আমাদের দেশে ওয়াইফাই ইন্টারনেট চালাতে  অনু অতি গুরুত্বপূর্ণ।

বিদ্যুৎ চলে যাওয়ার পরে রাউটার চালু রাখলে ফোনে ওয়াইফাই কানেক্ট থাকলেও ইন্টারনেট পাবেন না। তাই অনু চালু রাখতে ডুয়েল আউটপুট ক্যাবল বা আলাদা আরেকটি পাওয়ার ব্যাংক কিনতে হবে।

আপনার রাউটারটি কত ভোল্টের? যেভাবে চেক করবেন

পাওয়ার ব্যাংক দিয়ে রাউটার চালানোর আগে অবশ্যই আপনার রাউটার কত ভোল্টের তা জানতে হবে। ভুল ভোল্টের ক্যাবল যদি ব্যবহার করেন তাহলে অল্পদিনেই আপনার রাউটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

আপনি যদি আপনার ১২ ভোল্টের রাউটারে ৯ ভোল্টের ক্যাবল ব্যবহার করেন তাহলে রাউটার যেমন অন হবেনা তেমনি ৯ ভোল্টের রাউটারে ১২ ভোল্টের ক্যাবল বুস্টার ব্যবহার করলে রাউটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে।

আপনার রাউটার ঠিক কত ভোল্টের তা জানতে নিচের দুইটি উপায় ফলো করুন।

  • রাউটারের নিচে দেখুনঃ আপনার রাউটারটি উল্টো করে দেখুন উল্টোদিকে লেখা আছে Power বা Input লেখার পাশে স্পষ্ট লেখা আছে 9v বা 12v।
  • অ্যাডাপ্টার দেখুনঃ আপনার রাউটারে পাওয়ার সাপ্লাইয়ের যেই অ্যাডাপ্টার আছে সেটির উপরে চেক করুন Output: 12V 0.5A/1A বা Output: 9V 1A এমন ভাবে ভোল্ট দেয়া আছে।

আপনি রাউটারে বা অ্যাডাপ্টারে যতো ভোল্টেজ লেখা দেখবেন ঠিক তত ভোল্টের পাওয়ার ক্যাবল ব্যবহার করবেন তাহলে আপনার রাউটার সুরক্ষিত থাকবে।

পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানোর নিয়ম

এখন আমাদের কাছে পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানোর জন্য সঠিক ভোল্টের বুস্টার ক্যাবল এবং পাওয়ার ব্যাংক দুটি আছে। এবার নিচে দেয়া কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনি বিদ্যুৎ চলে গেলেও পাওয়ার ব্যাংক দিয়ে রাউটার চালাতে পারবেন।

  • ধাপ ১- সঠিক ক্যাবল বুস্টার বেছে নিনঃ আপনার রাউটারের সাথে মিল রেখে সঠিক ক্যাবল বুস্টারটি হাতে নিন।
  • ধাপ ২- রাউটারের সাথে ক্যাবলটি যুক্ত করুনঃ ক্যাবলের গোল মাথা বা DC জ্যাক রাউটারের পাওয়ার পয়েন্টের সাথে যুক্ত করুন।
  • ধাপ ৩- বুস্টার ক্যাবল যুক্ত করুনঃ এবার আপনার বুস্টার ক্যাবলের অন্য অংশ অর্থাৎ USB অংশটি পাওয়ার ব্যাংকের সাথে জুড়ে দিন তাহলে দেখতে পাবেন রাউটার চালু হয়ে গেছে।
  • ধাপ ৪- অনু চালু করুনঃ ইন্টারনেট চালাতে অনু চালু করা গুরুত্বপূর্ণ তাই ডুয়েল বুস্টার ক্যাবলের মাধ্যমে অনুতে পাওয়ার দিন অথবা অন্য একটি পাওয়ার ব্যাংক নিয়ে অনুতে সংযোগ দিন।

আমার বাড়িতে পুরো বাড়ির জন্য  নেয়া আছে তাই আলাদা করে অনু রাউটার চালানোর জন্য পাওয়ার ব্যাংক চালাতে হয়না।

তবে IPS নেয়ার আগে মোটরসাইকেলের ছোট ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক বানিয়ে আমি ওয়াইফাই রাউটার চালিয়েছি। পাওয়ার ব্যাংক দিয়ে চালালে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় নেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।

বিদ্যুৎ না থাকলেও সবসময় অনু ও রাউটার চালু রেখে ইন্টারনেট চালানোর সবথেকে সহজ ও কম খরচের সেরা উপায় আমরা জেনে নিয়েছি।

বোনাস টিপসঃ আপনি যদি ইলেকট্রিক বিষয়ে কোনো জ্ঞান না রাখেন তাহলে একজন ইলেকট্রিশিয়ান দিয়ে পাওয়ার ব্যাংক ও ওয়াইফাই রাউটার সংযুক্ত করে নিবেন।

এই সেটআপে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে?

আপনার পাওয়ার ব্যাংক সেটআপ কতক্ষণ ব্যাকআপ দিবে তা নির্ভর করছে আপনি কত পাওয়ারের পাওয়ার ব্যাংক লাগিয়েছেন এবং আপনার রাউটার ও অনু কতো ওয়াটের তার উপর।

নিচে সাধারণ সময়ে কতক্ষণ ব্যাকআপ দিবে তা দেয়া হলোঃ

  • শুধু রাউটার চালালেঃ আপনার পাওয়ার ব্যাংক যদি ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার হয়ে থাকে আর এটি দিয়ে শুধু রাউটার চালান তাহলে আপনি মোটামুটি ৪ থেকে ৬ ঘন্টা ব্যাকআপ পাবেন।
  • অনু ও রাউটার চালালেঃ আপনি যদি একটি পাওয়ার ব্যাংকে অনু ও রাউটার উভয় ডিভাইস চালান তাহলে ব্যাকআপ সময় কিছুটা কমবে। দুইটি ডিভাইস ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংকে ৩ থেকে ৪ ঘন্টা দিতে পারে।

পাওয়ার ব্যাংক দিয়ে রাউটার চালানোর কিছু সুবিধা ও অসুবিধা

পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানোর নিয়ম তো জানা হলো এবার এর কিছু সুবিধা ও অসুবিধা জানতে হবে। সবকিছুর ভালো ও খারাপ দুইটি দিক থাকে এটিরও সুবিধা ও অসুবিধা রয়েছে নিচে সেগুলো দেয়া হলোঃ

সুবিধা অসুবিধা
কম খরচঃ বাজার থেকে দামী আইপিএস বা রাউটার ইউপিএস না কিনে অল্প টাকা দিয়ে পাওয়ার ব্যাংক কিনে চালানো যায়। ম্যানুয়াল সুইচিংঃ বিদ্যুৎ যখন চলে যাবে তখন নিজের হাতে চালু করতে হবে আবার বিদ্যুৎ চলে নিজের হাতে আবার সেটআপ চেঞ্জ করতে হবে। মানে পাওয়ার ব্যাংকের সাথে ম্যানুয়ালি প্লাগ ইন ও প্লাগ আউট করতে হবে।
সহজে বহনযোগ্যঃ পাওয়া ব্যাংক অনেক ছোট হওয়ায় ব্যাগে করে যেকোনো যায়গায় পরিবহন করা যায়। আইপিএস বা ইউপিএস হলে যেটা সম্ভব হতো না। ডিভাইস গরম হওয়াঃ আপনার অনু ও রাউটার পাওয়ার ব্যাংকের মাধ্যমে একসাথে অনেকক্ষন চললে বুস্টার ক্যাবলের সার্কিট গরম হয় এছাড়াও পাওয়ার ব্যাংকও গরম হয়ে যায়।
অব্যবহৃত জিনিসের ব্যবহারঃ অনেকের বাসায় পুরাতন পাওয়ার ব্যাংক পড়ে থাকে যেটি ব্যবহার করে রাউটার চালানো যায় সহজই। সীমিত ব্যাকআপঃ আপনার বিদ্যুৎ সারাদিনের জন্য চলে গেলে সারাদিন ব্যাকআপ পাবেন না শুধু যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ ব্যাকআপ পাবেন।

বিকল্প সমাধান (UPS)

যাদের নিয়মিত বিদ্যুৎ যাওয়া-আসা করে এবং ইন্টারনেট চালু থাকা জরুরি তাদের জন্য পওয়ার ব্যাংক দিয়ে ব্যাকআপ নেয়া পুরোপুরি সমাধান নয়।

পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানো কোনো স্থায়ী সমাধান নয় তাই স্থায়ী সমাধানের জন্য ইউপিএস (UPS) লাগাতে পারেন।

এটি সবসময় আপনার অনু, রাউটার ও বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত থাকবে এবং বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ এর মাধ্যমে অনু ও রাউটার চালাবে এবং বিদ্যুৎ চলে গেলে নিজে নিজেই অনু ও রাউটারকে পাওয়ার সাপ্লাই দিবে।

পাওয়ার ব্যাংকের তুলনায় ইউপিএস এ ব্যাকআপ দেওয়ার ক্ষমতা অনেক বেশি অর্থাৎ পাওয়ার ব্যাংক হলো একটি ক্ষণস্থায়ী সমাধান আর ইউপিএস একটি দীর্ঘমেয়াদি সমাধান।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

প্রশ্ন ১ঃ একই পাওয়ার ব্যাংক দিয়ে কি রাউটার এবং অনু (ONU) দুটিই চালানো সম্ভব?

উত্তরঃ একই পাওয়ার ব্যাংক দিয়ে রাউটার ও অনু চালানো সম্ভব তবে ডুয়েল আউটপুট বুস্টার ক্যাবল দরকার হবে।

প্রশ্ন ২ঃ পাওয়ার ব্যাংক দিয়ে রাউটার চালানো কি মিনি ডিসি ইউপিএস (Mini DC UPS) এর চেয়ে ভালো?

উত্তরঃ কম খরচে ওয়াইফাই রাউটার চালানোর জন্য পাওয়ার ব্যাংক সেরা চয়েস, কিন্তু সুবিধার দিক দেখলে মিনি ডিসি ইউপিএস পাওয়ার ব্যাংকের থেকে ভালো।

প্রশ্ন ৩ঃ পাওয়ার ব্যাংক দিয়ে কি ওয়াইফাই রাউটার নষ্ট হতে পারে?

উত্তরঃ রাউটারের সাথে মিল রেখে সঠিক ওয়াটের বুস্টার ক্যাবল ব্যবহার করে পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালালে রাউটার নষ্ট হওয়ার ঝুঁকি নেই।

শেষকথা

পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানোর নিয়ম আমাদের পোস্ট পড়ে জেনেছেন আসলে পাওয়ার ব্যাংক দিয়ে এগুলো চালানো স্থায়ী কোনো সমাধান না।

আপনি যদি স্থায়ী সমাধান খুঁজেন তাহলে IPS বা UPS দিয়ে চালাতে হবে তাহলে বিদ্যুৎ থাকলে ও না থাকলে উভয় সময় অটোমেটিক চালু হয়ে যাবে।

তবে আপনি যদি ভাড়া বাড়িতে বা মেসে ব্যাচেলর থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সবথেকে ভালো অপশন হলো কম খরচে পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই রাউটার চালানোর নিয়ম শিখে ওয়াইফাই রাউটার চালানো।

কিছু জরুরি সতর্কতা:

  • ভালো মানের বুস্টার ক্যাবল ব্যবহার করতে নাহলে ভোল্টেজ ওঠানামা করে রাউটার ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • পাওয়ার ব্যাংক দিয়ে যেসময় রাউটার ও অনু চালাবেন সেসময় রাউটার ও বুস্টার ক্যাবল গরম হতে পারে। তাই এগুলো বন্ধ জায়গা বা ড্রয়ারের মতো স্থানে রাখবেন না এগুলো সেটআপ বাইরে রাখুন আলো বাতাসে।

তথ্যসূত্রঃ

  • বাস্তব অভিজ্ঞতা থেকে পুরো আর্টিকেল লেখা হয়েছে।

টেকনোলজি সম্পর্কে আরো পোস্ট পড়ুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top