মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন ফি কত টাকা ২০২৬
আপনারা অনেকেই জানতে চান মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন ফি কত টাকা ২০২৬ সালে। আসলে আমরা যারা মোটরসাইকেল চালক আছি আমাদের জন্য ট্যাক্স টোকেন অনেক প্রয়োজনীয় একটি জিনিস।
আপনি একজন বাইকার আর আপনার সাথে যদি ট্যাক্স টোকেন না থাকে বা আপনার হাতে থাকা ট্যাক্স টোকেনের যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি অবশ্যই মামলা খাবেন।
তাই যখনি মোটরসাইকেল চালাবেন ট্যাক্স টোকেন বৈধ অবস্থায় নিজের সাথে রাখবেন। আসুন আলোচনা শুরু করি মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন ফি কত টাকা ২০২৬ সালে ও এর সম্পর্কে সকল তথ্য।
ট্যাক্স টোকেন কী?
ট্যাক্স টোকেন হলো একধরনের সরকারি নথি আপনি মোটরসাইকেলের মালিক হওয়ায় সরকারকে বাৎসরিক ট্যাক্স প্রদান করা বাধ্যতামূলক তারই এটি প্রমাণপত্র। আপনাকে বিআরটিএ অফিস থেকে গাড়ির কাগজের সাথে প্রদান করা হয় এটি।
ট্যাক্স টোকেনের ধরন
ট্যাক্স টোকেন মূলত একটাই হয়ে থাকে তবে মোটরসাইকেলের ক্ষেত্রে মেয়াদের উপর নির্ভর করে দুই ধরনের হয়ে থাকে। আপনি যদি গাড়ি রেজিস্ট্রেশন করার সময় সরকারি ফি এর পুরোটা একবারে পরিশোধ করেন তাহলে আপনাকে ১০ বছর মেয়াদি ট্যাক্স টোকেন প্রদান করা হবে।
আর যদি অর্ধেক ফি পরিশোধ করেন তাহলে ২ বছর মেয়াদি পাবেন। যেটি প্রতি ২ বছরে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নবায়ন করতে হবে। আর ১০ বছর মেয়াদি যেটি সেটা ১০ বছর পরেই নির্দিষ্ট ফি জমা দিয়ে আবার নবায়ন করতে হবে।
এছাড়া প্রাইভেট কার, মাইক্রোবাস/জিপ, ট্রাক, বাস এগুলি যানবাহনে বার্ষিক নবায়ন করা বাধ্যতামূলক। আবার যেইসব মালিকের নামে একাধিক গাড়ি রয়েছে তাদের দ্বিতীয় গাড়ির জন্য ১৫০% ট্যাক্স বাধ্যতামূলক। মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন ফি কত টাকা ২০২৬ সালে তা ধাপে ধাপে আমরা জানবো।
কেনো ট্যাক্স টোকেন থাকা জরুরী
একজন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে বৈধ ভাবে মোটরসাইকেল চালাতে হলে আপনার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন থাকা আবশ্যক।
গাড়ি চালাতে যেমন এটি দরকার এটি ছাড়া আপনাকে মামলার সম্মুখীন হতে হবে তেমনি করে মালিকানা পরিবর্তন, গাড়ির ফিটনেসসহ বিআরটিএ এর সব কাজেই ট্যাক্স টোকেন এর প্রয়োজন হয়।
মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন ফি কত টাকা ২০২৬
আমরা এই অংশে মোটরসাইকেল ট্যাক্স নিয়ে কথা বলবো। ইঞ্জিনের সিসি ভেদে এই ট্যাক্স কম বা বেশি হয়ে থাকে। আপনি ১০ বছরের একসাথে ট্যাক্স প্রদার করতে পারবেন আবার ২ বছর পর পর কিস্তি পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন।
সাধারণত ১০০ সিসি ক্ষমতা বা এর কম হলে সিসির মোটরসাইকেল হলে ১১৫০ টাকা ট্যাক্স দিতে হবে। আর ১০০ সিসির বেশি ক্ষমতা সম্পূর্ণ গাড়ির ট্যাক্স ২৩০০ টাকা প্রতি ২ বছর পর পর দিতে হবে। এছাড়াও এককালীন এফএএফ ফি ১১৫০ টাকা প্রদান করতে হবে।
মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন করার নিয়ম
বেশ কয়েকটি ধাপে মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন করা যায়। নিচে সেগুলি দেয়া হলোঃ
অনুমোদিত ব্যাংকে ফি জমা দিন
বিআরটিএ অনুমোদিত ব্যাংকে আপনার নির্ধারিত নবায়ন ফি জমা দিন। ফি জমা দিতে অবশ্যই আপনার মোটরসাইকেলের সঠিক তথ্যসহ কাগজপত্র প্রদান করবেন। তথ্য ভুল হলে ফি জমা হবেনা পরে পুনরায় টাকা লাগতে পারে।
রসিদ সংগ্রহ করুন
ফি দেয়ার পরে সেটির প্রমান সরূপ ব্যাংক রশিদ গ্রহণ করুন। রশিদ ছাড়া বিআরটিএ থেকে নতুন ট্যাক্স টোকেন পাবেন না। তাই টাকা দেওয়ার সাথে সাথে আপনার রশিদটি গ্রহন করুন।
BRTA অফিসে জমা দিন
ব্যাংক থেকে যেই রশিদটি প্রদান করা হবে সেই রশিদ আপনি বিআরটিএ অফিসে জমা দিন। আপনি যে সরকারকে ফি জমা দিয়েছেন তার একমাত্র প্রমান হলো ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ। এটি কখনো হারাবেন না তাহলে আপনি নতুন ট্যাক্স টোকেন পাবেন না।
নতুন ট্যাক্স টোকেন সংগ্রহ করুন
উক্ত রশিদ BRTA অফিসে জমা দিন যখন আপনি জমা দিবেন তখন বিআরটিএ অফিস থেকে নতুন ট্যাক্স টোকেন প্রদান করবে। এই রশিদ ও প্রয়োজনীয় কাগজ জমা দেয়ার পরে কয়েকদিন অপেক্ষা করা লাগতে পারে নতুন টোকেন পেতে।
অনলাইনে ট্যাক্স টোকেন নবায়ন করার নিয়ম
বর্তমানে ডিজিটাল বাংলাদেশে বিআরটিএ অফিসে না গিয়েও বাড়িতে বসে বা কম্পিউটারের দোকানে গিয়ে ট্যাক্স টোকেন নবায়ন করতে পারবেন।
আমরা উপরের আলোচনায় আমাদের প্রধান আলোচ্য বিষয় মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন ফি কত টাকা ২০২৬ জেনেছি। এবার ধাপে ধাপে অনলাইনে ট্যাক্স টোকেন নবায়ন করা জানবো।
- প্রথমেই বিআরটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে এ প্রবেশ করুন। ওয়েবসাইট লিংক হলো BRTA Website।
- ড্রাইভিং লাইসেন্স করার সময় আপনার বিআরটিএ পোর্টালে একাউন্ট খোলা আছে যদি না খোলা থাকে তাহলে মোবাইল নাম্বার, জন্মতারিখ গাড়ির বিবরণ এগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খুলে নিন।
- এবার পোর্টালের ভেতরে ভেহিকল ইনফরমেশন গিয়ে গাড়ির চ্যাসিস নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
- ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে লাল চিহ্ন দেখাবে সেখান থেকে রিনিউয়াল বাটনে ক্লিক করতে হবে।
- এখানে আপনার ট্যাক্স টোকেন নবায়ন ফি দেখতে পাবেন।
- এবার পে অপশনে ক্লিক করলে পেমেন্ট অপশন পাবেন বিকাশ, নগদ, ডেবিট বা ক্রেডিট কার্ড। সাথে ডেলিভারি ঠিকানা দিতে হবে।
- পেমেন্ট সফলভাবে করার পরে আপনার ঠিকানায় কুরিয়ারে ট্যাক্স টোকেন পাঠিয়ে দেয়া হবে।
ট্যাক্স টোকেন নবায়ন ফি ক্যালকুলেটর ২০২৬
আপনি যদি আপনার রেজিস্ট্রেশন করা গাড়ির ট্যাক্স কত টাকা তা অনলাইনে চেক করতে চান তাহলে বিআরটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্যাক্স টোকেন নবায়ন ফি ক্যালকুলেটর ব্যবহার করে চেক করতে পারবেন।
ট্যাক্স টোকেন নবায়ন ফি ক্যালকুলেটর ব্যবহার করতে এই লিংক এ গিয়ে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিন এবং ট্যাক্স টোকেন সিলেক্ট করে সিকিউরিটি কোড বসিয়ে ক্যালকুলেট অপশনে ক্লিক করুন। আপনার ট্যাক্স টোকেন নবায়ন ফি কত টাকা তা বের হয়ে যাবে।
সময়মতো নবায়ন না করলে কী হবে?
সময়মতো ট্যাক্স টোকেন নবায়ন না করলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। মোটরসাইকেল চালাতে ট্যাক্স টোকেন থাকা আপনার জন্য আবশ্যক যদি এটি আপনার কাছে না থাকে তাহলে একজন সার্জেন্ট বা ম্যাজিস্ট্রেট আপনাকে মামলা দিবে। বেশ কিছু সমস্যা হবে যেমন,
- ট্রাফিক জরিমানা
- মামলার ঝুঁকি
- বকেয়া চার্জ
- ডকুমেন্ট জটিলতা
শেষকথা
যারা গাড়ি চালান তাদের জন্য ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে তা নবায়ন করা অত্যন্ত জরুরী। আপনি যদি সময়মতো নবায়ন করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনে আপনার নামে মামলা হবে। তাই মোটরসাইকেল ট্যাক্স টো
কেন নবায়ন ফি কত টাকা ২০২৬ সালে এটা সকলের জেনে থাকা ভালো।
আশা করি আমাদের আজকের এই পোস্ট পড়ে আপনি উপকৃত হয়েছেন। আমাদের দেয়া তথ্য অনুযায়ী ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে নবায়ন করে নিন দ্রুত।
পোস্ট সম্পর্কে সাধারণ জিজ্ঞেসিত প্রশ্ন (FAQ)
প্রশ্নঃ ট্যাক্স টোকেন নবায়ন করতে কত টাকা লাগে?
উত্তরঃ আর দুই বছর পর পর কিস্তিতে দিলে ১০০ সিসির কম হলে ১১৫০ আর ১০০ সিসির বেশি হলে ২৩০০ টাকা খরচ হয়।
এছাড়া বিভিন্ন ধরনের গাড়ি যেমন প্রাইভেট কারে বছরে ৫৮০২ টাকা, মাইক্রোবাস ও জীপের ক্ষেত্রে সিসি ভেদে টাকা লাগে এবং বাস ট্রাকে ওজন ও সিট সংখ্যা হিসেবে ট্যাক্স টোকেন নবায়ন করতে হয়।
প্রশ্নঃ প্রতি বছর দিতে হয় নাকি দুই বছর পরপর?
উত্তরঃ মোটরসাইকেলে দুইবছর পরপর দিতে হয় এবং প্রাইভেট কার, বাস, ট্রাক, মাইক্রোবাস/জীপ এই পরিবহন গুলোর প্রতিবছর দিতে হয়।
প্রশ্নঃ ১০ বছর শেষে কি আবার ১১,৫০০ টাকা দিতে হবে?
উত্তরঃ না, ১০ বছর শেষে আবার ৫ বছরের জন্য করতে পারবেন এতে খরচসহ ১২০০ টাকা মতো দিতে হবে যদি অনলাইনের মাধ্যমে করেন। (সুত্রঃ বিআরটিএ অফিসিয়াল ওয়েবসাইট)
প্রশ্নঃ অনলাইনে নবায়ন করা যায়?
উত্তরঃ হ্যাঁ, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অনলাইনে পেমেন্ট করে ট্যাক্স টোকেন নবায়ন করা যাবে।
প্রশ্নঃ ট্যাক্স টেকেনের মেয়াদ শেষ হলে কত জরিমানা হয়?
উত্তরঃ মেয়াদ শেষ হলে কত টাকা জরিমানা হবে এটা নির্দিষ্ট নয়। যেদিন মেয়াদ শেষ হবে সেদিন থেকে যেদিন ফি জমা দিবেন সেই পর্যন্ত প্রতিদিন বা প্রতিমাসে বিলম্ব ফি চক্রবৃদ্ধি হারে যোগ হতে থাকবে।
বিআরটিএ এর প্রয়োজনীয় কিছু সেবাঃ

Comments
Post a Comment