BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার নিয়ম

BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার নিয়ম সম্পর্কে আমরা এই পোস্টে জানবো। আমরা অনেক সময় bsp login পোর্টালে প্রবেশ করতে পারিনা পাসওয়ার্ড ভুলে যাওয়ার করানে তাই BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করতে হবে।

BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার নিয়ম

BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার নিয়ম

বিআরটিএ সার্ভিস পোর্টাল BSP ব্যবহার করা যানবাহন চালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ BRTA Service Portal বিএসপি এর মাধ্যমে একজন চালককে লার্নার, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, গাড়ি রেজিস্ট্রেশন, মালিকানা পরিবর্তন সবকিছু করতে হবে।

আমরা পরিবহন চালকেরা অনেকেই BRTA বিএসপি অ্যাকাউন্টে ঢুকার সময় পাসওয়ার্ড মনে করতে পারিনা। কারণ বিএসপি অ্যাকাউন্টে রেগুলার ঢুকার দরকার হয়না। প্রয়োজন অনুযায়ী এক বছর থেকে পাঁচ বছর পরেও দরকার হয়ে থাকে।

এই দীর্ঘ সময় না ঢুকার কারণে অনেকেই পাসওয়ার্ড ভুলে যায় যার কারণে প্রয়োজনের সময় আমরা BRTA বিএসপি অ্যাকাউন্টে ঢুকতে পারিনা। আবার অনেক সময় পাসওয়ার্ড এর পাশাপাশি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলা আছে সেই নাম্বার সচল না থাকার জন্য পাসওয়ার্ড রিকভারি করা সম্ভব হয়না।

সাধারণ চালকদের এই সমস্যা সমাধানে উদ্দেশ্যে নিচে BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার নিয়ম দেয়া হলো।

বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়: সাধারণ অনলাইন পদ্ধতি

বিআরটিএ অ্যাকাউন্ট বা বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে সাধারণ কয়েকটি ধাপে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। নিচে সেগুলি দেয়া হলোঃ

স্টেপ-বাই-স্টেপ গাইড (স্ক্রিনশটের নির্দেশনা সহ):

ধাপ-১ঃ বিআরটিএ সার্ভিস পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইটে (bsp.brta.gov.bd) প্রবেশ করুন।

ধাপ-২ঃ নিচের দিকে ডানে  পাসওয়ার্ড ভুলে গেছেন বা Forgot Password? অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন।

BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার নিয়ম

ধাপ-৩ঃ আপনি এখানে দুইটি অপশন পাবেন আপনি চাইলে অ্যাকাউন্টে দেয়া মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন আবার ইমেইলের মাধ্যমেও পারবেন। আপনার সুবিধামতো একটা দিয়ে সাবমিট করুন।

BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার নিয়ম

ধাপ-৪ঃ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার অথবা ইমেইল যেটি দিয়ে সাবমিট করেছিলেন সেখানে একটি ওটিপি কোড যাবে এবার সেটি নির্ধারিত জায়গায় লিখুন এবং সাথে দুইবার আপনার নতুন পাসওয়ার্ড প্রদান করুন।

BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার নিয়ম

অবশ্যই আপনি মনে রাখতে পারবেন এবং শক্ত পাসওয়ার্ড দিবেন যাতে কেউ অনুমান করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে না ঢুকতে পারে।

আগের সিম কার্ডটি বন্ধ বা হারিয়ে গেছে, ফলে ওটিপি আসছে না, এখন উপায় কী?

অনেকের একটি কমন সমস্যা আগের সিম কার্ডটি বন্ধ বা হারিয়ে গেছে, ফলে ওটিপি আসছে না এখন উপায় কী?
মোবাইল নাম্বার হারিয়ে গেলেও ই-মেইল আইডি থাকলে ই-মেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তবে মোবাইল নাম্বার হারিয়ে গেলে সেটি পরিবর্তন করা জরুরী। কারণ অফিসিয়াল যতো মেসেজ বিআরটিএ থেকে সব আপনার মোবাইলে আসে।

এছাড়াও ই-মেইল বা মোবাইল নাম্বারে ওটিপি না আসলে আপনাকে বিআরটিএ অফিসে লিখিত আবেদন করে জানাতে হবে। আপনি যদি লিখিত আবেদন করে ওটিপি না আসার বিষয়ে জানান তাহলে অফিস থেকে সমস্যার সমাধান করে দিবে। 

মোবাইল নাম্বার পরিবর্তন সরাসরি বিএসপি পোর্টাল থেকে করতে পারবেন না এক্ষেত্রে দুইটি অপশন রাখা হয়েছে। সরাসরি অফিসে প্রয়োজনীয় তথ্যের ডকুমেন্ট যেমন লার্নার বা ড্রাইভিং লাইসেন্সের কপি, এনআইডি এর কপি, পুরনো নম্বর এবং নতুন নম্বরসহ অফিসে লিখিত আবেদন করতে হবে।

অনলাইনেও চাইলে করতে পারবেন এক্ষেত্রে বিআরটিএ এর অফিসিয়াল মেইলে (bsp@brta.gov.bd) আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি, এনআইডি কার্ডের দুই পাশের ছবি, জন্মতারিখ, আপনার অ্যাকাউন্টের পুরনো হারিয়ে যাওয়া বা সচল নাই সেই নাম্বার সাথে নতুন সচল যেই নাম্বার যুক্ত করতে চান সেই নাম্বার দিয়ে মেইল প্রেরণ করুন।

বিআরটিএ অফিশিয়াল হেল্পডেস্ক ও মেইল সাপোর্ট

এই অংশে আমরা বিআরটিএ অফিসের হেল্পডেস্ক ও সাপোর্ট এর জন্য কনটাক্টের মাধ্যম বলে দিবো।

বিষয় তথ্য
বিআরটিএ এর অফিসিয়াল ই-মেইল bsp@brta.gov.bd
হটলাইন নাম্বার ১৬১০৭
যোগাযোগের সময় সরকারি কার্যদিবসে সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা

বিএসপি প্রোফাইল লক বা অ্যাকাউন্ট সাসপেন্ড হলে করণীয়

অনেক সময় দেখা যায়, পাসওয়ার্ড ভুলে গেছি তাই একেকবার একেক পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করার চেষ্টা করছি বার বার। এমনটা করলে অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য সাময়িক লক হয়ে যায় তখন সঠিক পাসওয়ার্ড দিলেও লগ-ইন হয়না।

ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে এক্ষেত্রে ২৪ ঘন্টা পরে আবার সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করা যায়। তবে যদি আপনি এটি করতে ব্যর্থ হন তাহলে বিআরটিএ অফিসে যোগাযোগ করুন।

প্রো টিপসঃ আপনাদের জন্য আমাদের পরামর্শ বিআরটিএ অফিসে সকল কাজ নিজে নিজে করুন যেই কাজ বুঝতে পারবেন না সেটি হেল্পডেস্কে গিয়ে জেনে নিন অধবা হটলাইনে ফোন করে জেনে নিন। বিআরটিএ অফিসে অনেক দালাল থাকে যাদের কবলে পড়লে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

আপনার জন্য আরো কিছু দরকারি গাইডঃ

সাধারণ জিজ্ঞাসা প্রশ্ন ও উত্তর (FAQ)

প্রশ্ন ১: একটি এনআইডি কার্ড দিয়ে কি একাধিক বিএসপি (BSP) অ্যাকাউন্ট খোলা সম্ভব?

উত্তর: একটি এনআইডি কার্ড দিয়ে কেবলমাত্র একটি বিএসপি অ্যাকাউন্ট খোলা সম্ভব। একাধিক অ্যাকাউন্ট খোলা সম্ভব না।

প্রশ্ন ২: বিএসপি অ্যাকাউন্টের ইউজারনেম ভুলে গেলে কীভাবে তা উদ্ধার করব?

উত্তর: বিএসপি অ্যাকাউন্টে আলাদা ইউজারনেম সাধারণত হয়না। ইউজারনেম আপনার মোবাইল নাম্বার বা ই-মেইলই হয়ে থাকে তাই মোবাইল নাম্বার বা ই-মেইল মনে থাকলেই হবে।

প্রশ্ন ৩: পাসওয়ার্ড পরিবর্তন করার পর কি লার্নার বা লাইসেন্সের আগের ডাটা হারিয়ে যায়?

উত্তর: পাসওয়ার্ড পরিবর্তনের পরেও আপনার আগের কোনো ডাটা হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ঘটনা ঘটবেনা।

প্রশ্ন ৪: হেল্পডেস্কে মেইল করার কতদিনের মধ্যে পাসওয়ার্ড রিসেট বা নম্বর পরিবর্তন হয়?

উত্তর: বিআরটিএ অফিসের কাজের চাপ কেমন তার উপর নির্ভর করে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে পাসওয়ার্ড রিসেট বা নম্বর পরিবর্তন হয়।

শেষকথা

ডিজিটাল বাংলাদেশ হিসেবে বর্তমানে বিআরটিএ অফিসের বিএসপি পোর্টালে পরিবহনের অনেক কাজ সম্পাদন করা যায়। আমরা অনেকে এই বিষয়ে না জেনে দালাল বা তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে থাকি কিন্তু বর্তমানে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে প্রায় সকল কাজ নিজেই করতে পারবেন।

 BRTA বিএসপি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার নিয়ম তো জানলেন এবার পাসওয়ার্ড রিকভারি করার পরে নতুন পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করুন। পাসওয়ার্ডটি ডায়েরিতে বা অন্য কোনো নিরাপদ জায়গায় সংরক্ষণ করে রাখলে সবচেয়ে ভালো হয়।  আর অবশ্যই নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করুন।

বিআরটিএ bsp পোর্টালের পাসওয়ার্ড রিকভারি করার পরে যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের এই পোস্ট টি পড়ে নিনঃ বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ভাইভা পরীক্ষায় কি কি জিজ্ঞেস করে?

বিআরটিএ এর আরো কিছু সেবা:

Comments

Popular posts from this blog

মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন ফি কত টাকা ২০২৬

মোটরসাইকেল মালিকানা পরিবর্তন ফি কত ও প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়ম ২০২৬