ফেসবুক পেজ মার্জ করার নিয়ম ২০২৬

বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ শখের বসে ও আয় করার জন্য ফেসবুক পেজ ব্যবহার করে। আজকে এই ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ কাজ ফেসবুক পেজ মার্জ করার নিয়ম জানবো।

Table of Contents

অনেকসময় আমাদের একাধিক পেজ হয়ে একই নামে এছাড়াও ব্যবসার রি-ব্র্যান্ডিং করার ক্ষেত্রে দুইটি আলাদা পেজ হয়ে যায় যার ফলে একসাথে দুটি পেজ পরিচালনা করা অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়।

কারণ দুইটি পেজ একসাথে রিচ ধরে রাখার জন্য নিয়মিত পোস্ট করাসহ অন্যান্য মেইনটেন করতে সময় দেয়ার প্রয়োজন হয় যার কারনে ফেসবুক পেজ মার্জ করার প্রয়োজন হয়। ফেসবুক পেজ মার্জ করা বলতে বুঝায় দুইটি পেজ একসাথে করা।

ফেসবুকের ২০২৬ সালের নতুন ইন্টারফেসে দুটি ফেসবুক একসাথে করার নিয়ম আর আগের মতো নাই। আপডেটের পরে নতুন অনেক সেটিংসের ফলে আগের নিয়মে ফেসবুক পেজ মার্জ করতে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে।

আপনিও যদি আপনার দুইটি ফেসবুক পেজ মার্জ করে দুই পেজের লাইক ও ফলোয়ার একসাথে করতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য। ফেসবুক পেজ মার্জ করার নিয়ম নিচে দেয়া হলো।

ফেসবুক পেজ মার্জ (Merge) কী?

আমি যদি এক কথায় বলি তাহলে ফেসবুক পেজ মার্জ (Merge) মেটা কোম্পানির এমন একটি ফিচার বা সুবিধা যার মাধ্যমে কাছাকাছি একই নামের ও ক্যাটাগরির দুইটি ফেসবুক পেজ একসাথে করা যায়।

অর্থাৎ দুইটি পেজের লাইক ফলোয়ার সব একটি পেজে চলে আসে তবে এটি করার জন্য পেজের এড্রেস একই থাকতে হবে এবং ক্যাটাগরি একই হতে হবে।

আরো সহজ করে বুঝালে ফেসবুক পেজ মার্জ করলে আপনার যদি দুইটি পেজ থাকে ধরেন একটি পেজে ২০০০ ফলোয়ার এবং অন্য আরেকটি পেজে ১২০০০ ফলোয়ার তাহলে আপনার একটি পেজ ডিলিট হয়ে সেই পেজের সকল ফলোয়ার একসাথে হয়ে ১৪০০০ ফলোয়ারে রূপান্তরিত হবে।

২০২৬ সালে ফেসবুক পেজ মার্জ করার পূর্বশর্ত

প্রথমে দেখলে মনে হবে ফেসবুক পেজ মার্জ করা অনেক সহজ কিন্তু ২০২৬ সালে মেটা তাদের ইন্টারফেসে কিছু পরিবর্তন আনার পরে এই প্রক্রিয়া কঠিন হয়ে গেছে।

ফেসবুক পেজ মার্জ করার নিয়ম জানার আগে মার্জ আবেদন করার আগে কী কী করা লাগবে তা নিচে দেয়া হলোঃ

  • উভয় পেজের নাম এক হওয়াঃ ফেসবুক পেজ মার্জ করার অন্যতম শর্ত হলো আপনি যে দুইটি পেজ মার্জ করতে চাচ্ছেন সেই দুইটি পেজের নাম যেনো এক হয়। একই নাম না হলে একটি পেজের নাম পরিবর্তন করে দুইটি পেজের নাম এক করুন।
  • দুই পেজের একই এডমিনঃ অবশ্যই দুই পেজের এডমিন একজন থাকতে হবে অর্থাৎ দুই পেজ একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে থাকতে হবে যদি না থাকে তাহলে পেজ মার্জ হবে না।
  • এড্রেস ও ক্যাটাগরি একই থাকাঃ আপনার মার্জ করতে চাওয়া দুইটি পেজের ক্যাটাগরি একই হতে হবে যেমন মিউজিক যদি হয় দুইটির একই হতে হবে। এছাড়া বিজনেস এড্রেস বা ফিজিক্যাল এড্রেস একই না হলে পেজ মার্জ করা যাবেনা।
  • পেজের ধরন এক হওয়াঃ দুইটি পেজের ধরন এক না হলে কখনোই পেজ মার্জ করা যাবে না ধরেন আপনার একটি ফেসবুক ক্লাসিক পেজ এবং অন্যটি প্রোফাইল টাইপ পেজ এক্ষেত্রে আপনি দুইটি পেজ মার্জ করতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী ক্লাসিক পেজের সাথে কেবলমাত্র ক্লাসিক পেজ মার্জ করা এবং প্রোফাইল টাইপ পেজের সাথে প্রোফইল  টাইপ পেজ মার্জ করা সম্ভব।

গুরুত্বপূর্ণ নোটঃ আপনি যেই দুইটি ফেসবুক পেজ একসাথে করতে চাচ্ছেন সেই দুইটি পেজ অবশ্যই চালু অবস্থায় থাকতে হবে। যদি মেটা বা ফেসবুকের কোনো রেস্ট্রিকশন বা ব্লক থাকে কোনো পেজে তাহলে পেজ মার্জ করতে পারবেন না।

পেজ মার্জ করার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন (সতর্কতা)

আপনি আপনার দুইটি ফেসবুক পেজ মার্জ করার আগে কিছু বিষয় ভালোভাবে মাথায় রাখতে হবে কারণ মার্জ করার পরে আগের মতো দুইটি পেজ আলাদা করার অপশন পাওয়া যায়না।

তাই মার্জ করার আবেদন সাবমিট করার আগে নিচে দেয়া এই বিষয়গুলো মাথায় রাখবেন।

  • সোর্স পেজ ডিলিট হবেঃ আপনি আবেদন করার সময় সোর্স (Source) পেজ হিসেবে যেই পেজ দিয়েছেন সেই পেজ একেবারে ডিলিট হয়ে যাবে আপনি চাইলে কখনোই আর ফেরত আনতে পারবেন না তাই দুইটি ফেসবুক পেজ একসাথে করার আগে ভালো করে ভেবে নিন।
  • ছবি, পোস্ট ও ভিডিও হারিয়ে যাবেঃ আপনি যখন পেজ মার্জ করবেন তখন আপনার দেয়া সোর্স অপশনের পেজে থাকা পোস্ট, ভিডিও এবং ছবি হারিয়ে যাবে। তাই আমাদের পরামর্শ হলো আপনার সোর্স পেজে যদি কোনো প্রয়োজনীয় পোস্ট, ছবি বা ভিডিও আপলোড করা থাকে তাহলে সেগুলো ডাউনলোড করে নিন।
  • ইউজারনেম ও মেসেজ ডিলিট হবেঃ আপনার সোর্স পেজটিতে থাকা ইউজারনেম তো ডিলিট হবে সাথে সকল মেসেজ ও পুরনো কাস্টমারদের সাথে কথোপকথন সবকিছু ডিলিট হয়ে যাবে।
  • অ্যাড অ্যাকাউন্ট ও বিজনেস ম্যানেজার চেক করুনঃ মার্জ করার সময় সোর্স পেজে যদি রানিং কোনো বিজ্ঞাপন চলে বা বিজ্ঞাপনে টাকা বকেয়া থাকে তাহলে দুইটি পেজ মার্জ করার আগে বকেয়া পরিশোধ করুন এবং বর্তমানে চালু আছে এমন বিজ্ঞাপন ক্যাম্পেইন থাকলে সেটি বন্ধ করার পরে পেজ মার্জ করার আবেদন দিন

বোনাস টিপসঃ মার্জ করার পরে সাথে সাথে দুই পেজের ফলোয়ার একসাথে না হলে দুশ্চিন্তার কিছু নেই মাঝেমধ্যে আপডেট হতে ৪৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

ফেসবুক পেজ মার্জ করার নিয়ম ২০২৬

উপরের ধাপগুলো দেখে আপনার পেজগুলো মার্জ করার জন্য যদি প্রস্তুত করে নেন তাহলে এবার আসল কাজ হলো ফেসবুক পেজ মার্জ করা।

২০২৬ সালে মেটা বিজনেস সুইট এর নতুন ইন্টারফেসের কারনে পেজ মার্জ করার নিয়মে কিছুটা পরিবর্তন হয়েছে নিচে ফেসবুক পেজ মার্জ করার নিয়ম ধাপে ধাপে দেয়া হলো।

ধাপ ১ঃ ফেসবুক পেজে প্রবেশ করা

আপনার দুইটি ফেসবুক পেজ মার্জ করার নিয়ম হলো প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন এবার উপরে কোনায় প্রোফাইল পিকচারে ক্লিক করুন। আপনি যেই পেজ মার্জ করতে চান সেটিতে Switch করুন।

ফেসবুক পেজ মার্জ করার নিয়ম
ফেসবুক পেজ মার্জ করার নিয়ম

ধাপ ২ঃ সেটিংস এন্ড প্রাইভেসিতে যান

পেজে প্রবেশ করার পরে এবার আপনার পেজের সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশ করুন। এবার একটু স্ক্রোল করে নিচে আসলে Page Setup নামের অপশন দেখতে পাবেন সেখানে প্রবেশ করুন।

ফেসবুক পেজ মার্জ করার নিয়ম
ফেসবুক পেজ মার্জ করার নিয়ম

ধাপ ৩ঃ মার্জ পেজে প্রবেশ করুন

Page Setup অপশনে গেলে সেখানে আপনি Merge Pages নামে অপশন দেখতে পাবেন এইবার সেখানে ক্লিক করলে Merge Multiple Pages নামের অপশন থেকে Click Request এ ক্লিক করলে আপনি আপনার পেজ মার্জ করতে পারবেন।

ধাপ ৪ঃ ফর্ম পূরণ

আপনি যখন Click Request এ ক্লিক করবেন তখন আপনার সামনে একটি নতুন উইন্ডো চালু হবে সেখানে একটি ফর্ম পাবেন।

এই ফর্মে আপনাকে আপনার Source পেজ এবং Destination পেজ দিতে হবে অর্থাৎ Source পেজ বলতে কোনটা মার্জ করতে চান আর Destination পেজ বলতে মার্জ করে কোন পেজে সবকিছু নিতে চান।

এবার Continue করলে মেটা আপনার পাসওয়ার্ড যাচাই করবে সঠিক পাসওয়ার্ড দিলে আপনার সামনে দেখাবে কোন পেজ ভ্যানিস বা হারিয়ে যাবে এবং কোন পেজে সব লাইক ফলোয়ার যুক্ত হবে।

আপনি দেখে যদি ঠিকঠাক থাকে তাহলে চুড়ান্ত ভাবে Confirm  Merge এ ক্লিক করলে রিকোয়েস্ট তৈরি হয়ে যাবে এবং মেটা আপনার রিকোয়েস্ট যাচাই করে যদি মার্জ হওয়ার যোগ্য হয় তবে মার্জ হতে কয়েক মিনিট থেকে সর্বোচ্চ ৪৮ ঘন্টা সময় নিতে পারে।

বিশেষ বার্তাঃ আমরা ফেসবুক পেজ মার্জ করার নিয়ম ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটের হেল্প সেন্টার থেকে দেখে বাংলা ভাষায় আপনাদের জন্য সহজভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছি। আপনি মার্জ করার আগে অফিসিয়াল ওয়েবসাইটের হেল্প সেন্টার থেকে তাদের দেয়া নিয়ম একবার দেখে নিবেন।

ফেসবুক পেজ মার্জ করার নিয়ম
ফেসবুক পেজ মার্জ করার নিয়ম

ফেসবুক পেজ মার্জ করার বিশেষ সমস্যা ও সমাধান

২০২৬ সালে মেটা নতুন ইন্টারফেস দেয়ার পরে নতুন পেজ এক্সপেরিয়েন্স বা প্রোফাইল টাইপ অনেক পেজে মার্জ করার অপশন খুঁজে পাওয়া যায়না।

এর কারণ ফেসবুক তাদের হেল্প সেন্টারে পরিষ্কার ভাবে বলে দিয়েছে এই ফিচারটি বর্তমানে সব ইউজারদের জন্য এভেইলেবল বা উন্মুক্ত নয়।

নিচে মার্জ অপশন না থাকার কিছু সমস্যা ও সমাধান দেয়া হলোঃ

সমস্যা ১ঃ দুইটি পেজের নাম এক না হয়ে কাছাকাছি হওয়া

আমরা পূর্বশর্তে বলে দিয়েছি ফেসবুকের দুইটি পেজ এক করতে বা মার্জ করতে উভয় পেজের নাম এক হওয়া দরকার।

কিন্তু অনেকেই মনে করেন দুইটি পেজের নাম কাছাকাছি যেমন একটির নাম Sob Info অন্যটির নাম Sob News এমন হলেও পেজ মার্জ হবে তাই নাম পরিবর্তন করেন না এবং সেটিংসে গিয়ে Merge অপশন খুঁজে পান না।

সমাধানঃ দুইটি পেজের নাম কাছাকাছি হলেও মার্জ হবে এমনটা ভাবার সুযোগ নেই। দুইটি ফেসবুক পেজ তখনই মার্জ হবে যখন উভয় পেজের নাম একদম একই থাকবে তাই আপনি একটি পেজের নাম পরিবর্তন করে দুইটি পেজের নাম একই রাখুন।

সমস্যা ২ঃ Task Access ও Facebook Access জটিলতা

অনেকসময় দেখা যায় আপনি উভয় পেজের এডমিন তার পরেও মার্জ অপশন পাচ্ছেন না এক্ষেত্রে শুধু এডমিন হলেই হবে না পেজের Facebook Access লাগবে।

অনেকে একটা পেজের Task Access নিয়ে রেখে মার্জ অপশন না পেয়ে হতাশ হয়ে পড়েন নিচে এর সমাধান দেয়া হলো।

সমাধানঃ আপনার ফেসবুক পেজ মার্জ করার নিয়ম হলো Full Facebook Access নিশ্চিত করা। সেটিংসে গিয়ে কন্ট্রোল এন্ড পারশনে গিয়ে সহজেই করতে পারবেন তবে অন্য কারো অ্যাকাউন্টে মেইন এডমিন থাকলে তার অ্যাকাউন্ট থেকে আপনি Full Facebook Access নিন।

সমস্যা ৩ঃ অপশন তাও না আসলে কী করবেন? (বিকল্প উপায়)

সবকিছু ঠিকঠাক ভাবে করার পরেও যদি আপনার সামনে Merge Pages অপশন না আসে তাহলে আপনাকে সরাসরি বিকল্প উপায় অবলম্বন করতে হবে।

সমাধানঃ বিকল্প উপায় বলতে আপনার সামনে এখন একটা উপায় আছে সেটি হলো হেল্প সেন্টার পেজে গিয়ে সরাসরি মেটা এআই এজেন্টের কাছে আপনার পেজগুলো দিয়ে ম্যানুয়ালি মার্জ করার রিকোয়েস্ট সাবমিট করা।

সাধারণ জিজ্ঞেসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১ঃ দুটি পেজের নাম আলাদা হলে কি মার্জ করা সম্ভব?

উত্তরঃ ফেসবুক হেল্প সেন্টারের মতে দুটি পেজের নাম আলাদা হলে মার্জ করা সম্ভব না।

প্রশ্ন ২ঃ ফেসবুক পেজ মার্জ করলে কি আগের পোস্টগুলো ডিলিট হয়ে যায়?

উত্তরঃ ফেসবুক পেজ মার্জ করলে উভয় পেজের আগের পোস্টগুলো ডিলিট হবে না শুধু Source পেজ হিসেবে যেই পেজ সিলেক্ট করবেন সেই পেজের পোস্টগুলো ডিলিট বা ভ্যানিস হয়ে যাবে।

প্রশ্ন ৩ঃ মার্জ করার অপশন খুঁজে না পেলে কী করব?

উত্তরঃ মার্জ করার অপশন না পেলে আগে চেক করুন উভয় পেজের নাম এক আছে কিনা যদি এক থাকে তাহলে সরাসরি Facebook AI Assistant এর সাথে যোগাযোগ করে ফেসবুক টিমকে রিকোয়েস্ট করুন।

শেষকথা

অনেকেই বিভিন্ন কারনে ব্যবসায়িক বা সখের বসে খোলা পেজ একাধিক করে ফেলেন পরে দুই পেজে লাইক ও ফলোয়ার একসাথে করতে চান। তাদের জন্য ফেসবুকের এই ফিচারটি অত্যন্ত উপযোগী ও বহুল ব্যবহৃত।

আশা করি আমাদের পুরো পোস্ট পড়ে ফেসবুক পেজ মার্জ করার নিয়ম ২০২৬ সালে কী তা এই পোস্ট পড়ে জানতে পেরেছেন। আপনাদের কাছে আমাদের পরামর্শ হলো সবসময় কম লাইক ও ফলোয়ার যুক্ত পেজ Source পেজে যুক্ত করবেন।

তথ্যসূত্রঃ

  • আমাদের সকল তথ্য ফেসবুক হেল্প সেন্টার থেকে সংগ্রহ করা।
  • কিছু তথ্য প্রদান করতে বাস্তব অভিজ্ঞতা প্রয়োগ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top