আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার নিয়ম ও সহজ উপায়

পেঁয়াজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার নিয়ম ও সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

Table of Contents

বাংলাদেশের সবথেকে ব্যবহৃত একটি সবজি হলো পেঁয়াজ এটি ছাড়া আমাদের দেশে কোনো তরকারি রান্না চিন্তা করা যায় না।

বাংলাদেশে একদিকে যেমন প্রতিবছর কৃষকেরা কষ্ট করে প্রচুর পেঁয়াজ উৎপাদন করেন তেমন আগের সনাতন উপায়ে সংরক্ষণ করতে গিয়ে ২৫% থেকে ৩০% পেঁয়াজ নষ্ট হয়। আর এই বিশাল পরিমাণে পেঁয়াজ নষ্ট হওয়ার কারণে বছরের শেষের দিকে পেঁয়াজের সংকট দেখা দেয়।

বাংলাদেশে এমনও পরিস্থিতির সৃষ্টি হয়েছে বার বার যে দেশে পেঁয়াজের প্রচুর পরিমাণে ফলন হলেও বিদেশি আমদানির উপর নির্ভর করতে হয়েছে।

আমাদের কৃষকেরা দেখা যায় এখনো আগের মতো করেই পাটের বস্তায় বা মেঝেতে পেঁয়াজ ঢেলে রাখে এই পদ্ধতিতে রাখলে আগের সময়ে অনেকদিন সংরক্ষণ করা যেত।

তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে আগের এই সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে অতিরিক্ত আর্দ্রতার জন্য পেঁয়াজে ছত্রাক আক্রমণ করে পচে যাচ্ছে এবং শেকড় গজিয়ে পেঁয়াজ নষ্ট হচ্ছে।

যেহেতু আমাদের কৃষকেরা হাড়ভাঙা খাটুনি খেটে এবং প্রচুর অর্থ ব্যয় করে পেঁয়াজ চাষ করে থাকে তাই পেঁয়াজ নষ্ট হওয়ায় অর্থনৈতিক দিক থেকে প্রতিবছর কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি দেশের চাহিদা পূরণ করতে অন্য দেশ থেকে আমদানি করায় দেশের বিশাল অংকের বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে।

এর থেকে বাঁচতে আমাদের দরকার এই প্রয়োজনীয় পেঁয়াজ সঠিক আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার ব্যবস্থা করা। এতে করে আমাদের দেশের এই বিশাল পরিমাণে পেঁয়াজ নষ্ট রোধ হবে এবং পেঁয়াজের গুণগত মান দীর্ঘদিন অনেক ভালো থাকবে।

তাই আজকের পোস্টে আমরা আলোচনা করবো সনাতন পদ্ধতি থেকে পেঁয়াজ সংরক্ষণ থেকে বিরত থেকে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার নিয়ম ও সহজ উপায়।

পেঁয়াজ সংরক্ষণের পূর্বে করণীয় কী?

পেঁয়াজ সংরক্ষণের আগে কিন্তু বেশকিছু কাজ করতে হবে নাহলে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবেনা আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার নিয়ম জানার আগে আসুন পেঁয়াজ সংরক্ষণের পূর্বে করণীয় কী তা জেনে নিই।

করণীয় ১ঃ সঠিক সময়ে পেঁয়াজ তোলা

আপনি যদি চান পেঁয়াজ দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করবেন তাহলে আপনাকে অবশ্যই সঠিক সময়ে পেঁয়াজের জমি থেকে পেঁয়াজ তুলতে হবে।

সঠিক সময় বলতে যখন অধিকাংশ পেঁয়াজের গাছ মারা যেতে শুরু করবে অর্থাৎ ৬০% থেকে ৭০% গাছের পাতা শুকিয়ে যাবে তখন পেঁয়াজ তোলা সবচেয়ে উপযোগী।

তবে এই সময়ের আগে যদি না তুলেন তাহলে অল্পদিনেই পেঁয়াজ পচে যাবে এবং পরে তুললে মাটিতে অনেক রোগবালাই আক্রমণ করতে পারে।

করণীয় ২ঃ সঠিকভাবে শুকানো বা কিউরিং

পেঁয়াজ যখন জমি থেকে তুলে সংরক্ষণ করা হয় তখন অল্প দিনে পেঁয়াজ নষ্ট হয়ে যায় এর কারন হলো কিউরিং না করা। পেঁয়াজ তোলার পরে কিউরিং বা সঠিকভাবে শুকানো জরুরি কারণ পেঁয়াজ তোলার পরে বোঁটায় ও গায়ে আর্দ্রতা ও রস থাকে।

নিয়মঃ পেঁয়াজ তোলার সময় অবশ্যই পাতাসহ পেঁয়াজ তুলতে হবে এর পরে জমির পাশেই রোদ পায় এবং ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় ৩ থেকে ৪ দিন পেঁয়াজ রেখে দিতে হবে।

রোদ খুব কড়া হলে পেঁয়াজগুলোর উপরে খড় বা পাটের বস্তা দিয়ে দিবেন যেনো অতিরিক্ত রোদে পেঁয়াজের চামড়া নষ্ট না হয়। যখন দেখবেন উপরের চামড়া পাতলা হয়ে গেছে এবং বোঁটা শক্ত হয়ে গেছে বুঝবেন খুব ভালো কিউরিং হয়েছে।

করণীয় ৩ঃ নিখুঁত বাছাইকরণ

খুব ভালোভাবে শুকানো হলে পরের ধাপে নিখুঁতভাবে বাছাইকরণ পদ্ধতি অনুসরণ করতে হবে। এক্ষেত্রে প্রথমে পেঁয়াজের পাতা পেঁয়াজ থেকে ১ বা ২ ইঞ্চি উপরে কাটতে হবে আর অবশই ধারালো কাঁচি বা চাকু দিয়ে পাতা কাটবেন।

নিয়মঃ পাতা কাটার পরে প্রতিটি পেঁয়াজ নিখুঁত ভাবে বাছাই করতে হবে আপনি প্রতিটি পেঁয়াজ হাত দিয়ে চেপে চেপে যেগুলো নরম বা রস বের হয়ে যাচ্ছে সেগুলো আলাদা করে দিবেন।

পেঁয়াজ সংরক্ষণের সময় সবচেয়ে নিখুঁত এবং মিডিয়াম ও বড় সাইজের গুলো নির্বাচন করতে হবে যদি সবগুলো ভালো পেঁয়াজের মাঝে একটা পেঁয়াজে ছত্রাক আক্রমণ করা থাকে তাহলে সবগুলো পেঁয়াজ কে পচিয়ে দিবে।

তাই খুব সাবধানে প্রতিটি পেঁয়াজ ভালোভাবে চেক করে নিখুঁত পেঁয়াজ গুলো শুধু দীর্ঘদিন সংরক্ষণের জন্য নির্বাচন করুন।

পেঁয়াজ সংরক্ষণের আদর্শ পরিবেশ

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতে হলে শুধু সঠিক সময়ে পেঁয়াজ তুলে কিউরিং করলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনি যদি পেঁয়াজ সংরক্ষণের আদর্শ পরিবেশ তৈরি করতে না পারেন তাহলে যতোই সময়মতো পেঁয়াজ তুলেন আর কিউরিং করেন কোনো কাজ হবেনা।

আপনি যদি পেঁয়াজ দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করতে চান তাহলে এমন ঘরে সংরক্ষণ করতে হবে যার তাপমাত্রা, বাতাস এবং ঘরের পরিবেশ পেঁয়াজ সংরক্ষণে অনুকূল হতে হবে।

পেঁয়াজের প্রয়োজনীয় পরিবেশের প্রতিকূল পরিবেশ পেলে ওজন কমে যাবে এবং খুব দ্রুত ছত্রাক আক্রমণ করবে। নিচে পেঁয়াজ সংরক্ষণের আদর্শ পরিবেশ কি হতে হবে তা দেয়া হলোঃ

সঠিক তাপমাত্রা

পেঁয়াজ দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করতে চাইলে যে ঘরে পেঁয়াজ রাখবেন সেই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। পেঁয়াজ সাধারণত ২৫° থেকে ৩০° পর্যন্ত তাপমাত্রায় সবথেকে ভালো থাকে অর্থাৎ বেশি ঠান্ডাও না আবার বেশি গরম না।

আপনি যদি বেশি গরমের মধ্যে রাখেন তাহলে পেঁয়াজ শুকিয়ে ওজন কমে যাবে এবং চামড়া কুচকে যায় আবার তাপমাত্রা কমে গেলে পেঁয়াজ থেকে শেকড় বের হবে। তাই দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করতে ঘরের তাপমাত্রা ২৫° সেলসিয়াস থেকে ৩০° সেলসিয়াস রাখা উত্তম।

নিয়ন্ত্রিত আর্দ্রতা

পেঁয়াজ দীর্ঘদিন ভালো রাখতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাতাসের আর্দ্রতা বা জলীয়বাষ্প কারন বাতাসের আর্দ্রতা ৭০ এর উপর পৌঁছে গেলে পেঁয়াজ নিজের মাঝে আর্দ্রতা শুষে নেয় এবং পেঁয়াজ পচতে শুরু করে।

আপনি যদি দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে চান তাহলে যেখানে পেঁয়াজ সংরক্ষণ করে রাখবেন সেখানে অবশ্যই ৭০ এর নিচে আর্দ্রতা থাকতে হবে। তবে সবথেকে ভালো হয় ৬৫ থেকে ৭০ এর মাঝে আর্দ্রতা থাকলে।

পর্যাপ্ত আলো-বাতাস চলাচল

পেঁয়াজ সংরক্ষিত অবস্থাতেও স্বল্প পরিমাণ শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে যার কারণে ঘরে আলো-বাতাস চলাচলের জন্য মুখোমুখি দুইটি জানালা রাখতে হবে। যাতে করে একদিক থেকে বাতাস প্রবেশ করে অন্যদিক দিয়ে বের হয়।

বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে ঘর গরম হয়ে যায় এবং ভ্যাপসা গন্ধ বের হয় এবং ঘর গরম হওয়ায় পেঁয়াজে তাড়াতাড়ি পচন ধরে যায়।

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার নিয়ম

আগে যেভাবে কৃষকেরা মেঝেতে একসাথে সব পেঁয়াজ ঢেলে দিতো সেভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজে পর্যাপ্ত আলো-বাতাস পায়না।

একটার উপর একটা পেঁয়াজ থাকার কারণে নিচের পেঁয়াজ চাপ খেয়ে পচে যায়। এই সমস্যা সমাধানে কৃষিবিজ্ঞানিরা আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার উপায় বের করেছে।

নিচে কয়েকটি আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার নিয়ম ও সহজ উপায় দেয়া হলো।

আধুনিক মাচা বা র‍্যাক পদ্ধতি

এই পদ্ধতি সাধারণ পরিবারের জন্য পেঁয়াজ সংরক্ষণ এবং ছোট ব্যবসায়ীদের জন্য উপযোগী এবং এই আধুনিক মাচা বা র‍্যাক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে বাসা বাড়ির সকল ফাঁকা জায়গার সর্বোচ্চ ব্যবহার করা যায়।

  • তৈরির নিয়মঃ স্টিলের এঙ্গেল বা বাঁশ দিয়ে ওয়ালে ৫ থেকে ৬ তলা র‍্যাক তৈরি করতে হবে এবং নিচে বাতাস চলাচলের জন্য ফাঁকা রেখে বাঁশের চাটাই বা জালি দিতে হবে।
  • মেঝে থেকে উচ্চতা ও নিয়মঃ নিচ তলার র‍্যাক মেঝে থেকে ১২ ইঞ্চি থেকে ১৮ ইঞ্চি উচ্চতায় দিতে হবে যেনো মেঝের স্যাঁতসেঁতে ভাব ও আর্দ্রতা পেঁয়াজে না লাগে। এছাড়াও একটি র‍্যাকে ৪ থেকে ৫ ইঞ্চির বেশি কখনোই পেঁয়াজ রাখতে যাবেনা। যদি রাখেন তাহলে নিচের দিকে থাকা পেঁয়াজ পচে যেতে পারে।

প্লাস্টিক ক্যারেট ও নেট ব্যাগ পদ্ধতি

আপনার বাসা যদি শহরে হয়ে থাকে বা আপনার বাসায় জায়গা কম হয়ে থাকে তাহলে আপনার জন্য পেঁয়াজ সংরক্ষণ করতে প্লাস্টিকের ক্যারেট ও নেট ব্যাগ পদ্ধতি সেরা।

এছাড়াও যারা বিক্রি করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চান তারা দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে এই পদ্ধতি ব্যবহার করেন।

  • প্লাস্টিকের ক্যারেটঃ ফল যেই ক্যারেট গুলোতে নেয়া হয় সেই ক্যারেটে করে পেঁয়াজ সংরক্ষণ করলো দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং বাণিজ্যিক উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গা সহজেই ক্যারেটে করে নিয়ে যাওয়া যায়। ক্যারেটের চারপাশে অনেক ছিদ্র থাকে যার ফলে বাতাস ভালোভাবে চলাচল করতে পারে এবং পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।
  • নেট ব্যাগঃ দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে নেট ব্যাগ পদ্ধতি অনেক কার্যকর কারন প্লাস্টিকের ব্যাগ বা পাটের বস্তায় পেঁয়াজ রাখলে পেঁয়াজ পর্যাপ্ত বাতাস পায়না এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু নেট ব্যাগ পুরোটাই ছিদ্রতে ভরা তাই এতে পেঁয়াজ রেখে বাসায় যেকোনো জায়গায় ঝুলিয়ে রাখলে পেঁয়াজ পচার সম্ভাবনা একেবারেই কম।

উইন্ডো টাইপ মডেল ঘর

এই উইন্ডো টাইপ মডেল ঘর পদ্ধতি সবথেকে উপযোগী হলো বড় পেঁয়াজ চাষিদের, বড় ব্যবসায়ি এবং বড় আড়তদারদের জন্য।

  • কাঠামো ও সুবিধাঃ এক ঘর সাধারন ঘরের মতো কনক্রিটের দেয়াল বা টিনের হয়না বরং বাঁশের বা কাঠের জানালার মতো তৈরি করা হয়। এই ধরনের ঘরের উত্তর ও দক্ষিণ পাশে মুখোমুখি জানালার ব্যবস্থা থাকে যার কারনে সহজে বাতাস চলাচল করতে পারে।
  • কার্যকরিতাঃ এই ঘরের ভেতরে পুরোটাই মাচা করা থাকে এবং মুখোমুখি দুইটা বিশাল জানালা বা বাতাস চলাচলের ভেন্টিলেশন ব্যবস্থা থাকায় প্রচুর পরিমাণে বাতাস চলাচল করতে পারে যার কারণে স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং এই ঘরে পেঁয়াজ সংরক্ষণ করলে ৬ থেকে ৮ মাস পেঁয়াজ পচে না ওজন তেমন কমে যায় না মোটামুটি ভালো থাকে।

বর্ষাকালে পেঁয়াজ সংরক্ষণ ও গজ গজানোর সমস্যা ও সমাধান

পেঁয়াজ সংরক্ষণকালীন সময়ে বা বর্ষাকালে সাধারণ কৃষক এবং ব্যবসায়িরা সবচেয়ে বড় সমস্যায় পড়ে কারণ এসময় পেঁয়াজে আর্দ্রতা বেড়ে যায়।

এর কারণে সবাইকে বড় সমস্যায় পড়তে আর এজন্য নিচে এর আধুনিক সমাধান দেয়া হলো।

সমস্যা ১: অতিরিক্ত আর্দ্রতা ও ভ্যাপসা গরম

লক্ষণঃ বর্ষাকাকে বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায় যার কারণে পেঁয়াজ ঘেমে যায় এবং ছত্রাক ও কালো ছাতা পড়ে পচতে শুরু করে।

সমাধানঃ আপনি যখন বুঝতে পারবেন বাতাসে আর্দ্রতা বেড়ে যাচ্ছে তখন আপনার পেঁয়াজে ইলেক্ট্রিক ফ্যান বা এডজাস্ট ফ্যান দিয়ে বাতাস দিন। পেঁয়াজ নিয়মিত উল্টেপাল্টে দিন যাতে পরে উপরের ও নিচের সব পেঁয়াজ সমান ভাবে বাতাস পায়।

এছাড়াও খেয়াল রাখতে হবে পেঁয়াজ সংরক্ষণ করার জায়গা কোনোভাবে যেন স্যাঁতস্যাঁতে না হয় দরকার হলে চুন বা বালি দিয়ে আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে।

সমস্যা ২: পেঁয়াজে শিকড় ও নতুন কুঁড়ি/গজ গজানো

লক্ষণঃ অনেকসময় সংরক্ষণ করে রাখা পেঁয়াজের গায়ে দেখা যায় সবুজ পাতা ও গোড়ায় শেকড় বের হয়েছে যার ফলে পেঁয়াজের ওজন কমে যায় এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

সমাধানঃ অতিরিক্ত আলো এবং আর্দ্রতার ফলে পেঁয়াজের গজ বের হয় নিচে এর আধুনিক সমাধান দেওয়া হলো।

  • আলো নিয়ন্ত্রণঃ পেঁয়াজ যেখানে সংরক্ষণ করে রাখবেন সেখানে আলো অনেক কম থাকতে হবে কারন বেশি আলো পেলে অঙ্কুরোদ্গমের সম্ভাবনা বেড়ে যেতে পারে।
  • পুরুষ পেঁয়াজ বা ডাবল পেঁয়াজঃ আমরা পেঁয়াজ তোলার সময় দেখি অনেক পেঁয়াজের শেকড় মোটা এবং জোটা লাগা পেঁয়াজ থাকে। এগুলো পেঁয়াজ কখনোই সংরক্ষণের জন্য রেখে দেয়া যাবেনা কারণ এগুলো তাড়াতাড়ি চারা দেয়। অর্থাৎ এগুলো পেঁয়াজ বাছাই করে আলাদা করে দ্রুত বিক্রি করে দিতে হবে।
  • মেলিক হাইড্রাজাইড ব্যবহারঃ বড় পরিসরে যারা বাণিজ্যিক চাষ করে তারা পেঁয়াজ তোলার ১৫ থেকে ২০ দিন পূর্বে এই অনুমোদিত হরমোন স্প্রে করে দিলে দীর্ঘদিন পেঁয়াজের সুপ্তাবস্থা বজায় থাকে এবং গজ গজায়না।

বোনাস টিপসঃ পেঁয়াজ সংরক্ষণে যা কখনই করবেন না

উপরের আলোচনা থেকে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার নিয়ম ও সহজ উপায় জেনেছি কিন্তু পেঁয়াজ সংরক্ষণে ছোট কোনো ভুল করলো পুরো মাচার পেঁয়াজ পচে যেতে পারে।

তাই পেঁয়াজ সংরক্ষণের সময় নিচের ছোট খাটো ভুলগুলো এড়িয়ে চলুন।

  • পলিথিন ও প্লাস্টিকের বস্তাঃ সাধারণ পলিথিন বা প্লাস্টিকের বস্তায় বাতাস চলাচল করতে পারেনা তাই এগুলোতে পেঁয়াজ সংরক্ষণ করা থেকে বিরত থাকুন কারন এগুলোতে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজ ঘেমে পচে যাওয়ার সম্ভাবনা আছে।
  • সরাসরি মেঝেতে রাখাঃ সরাসরি মেঝেতে কখনোই পেঁয়াজ সংরক্ষণ করবেন না কারন মেঝের ঠান্ডা ও আর্দ্রতার কারণে পেঁয়াজ দ্রুত নষ্ট হতে শুরু করবে।
  • আলুর সাথে সংরক্ষণঃ আপনি আলুর সাথে কখনোই পেঁয়াজ একসাথে রাখবেন না কারণ আলুর সাথে রাখলে আলু থেকে নির্গত আলুর আর্দ্রতা ও গ্যাস পেঁয়াজকে অল্প দিনে পচিয়ে ফেলবে।
  • ফ্রিজে রাখাঃ পেঁয়াজ চামড়াসহ কখনোই সরাসরি ফ্রিজে রাখা যাবেনা কারণ ফ্রিজের ভেতরে ঠান্ডা ও ভেজা আবহাওয়া থাকে যাতে করে পেঁয়াজ নরম হয়ে ছাতাপড়া হয়ে যাবে।

বিশেষ বার্তাঃ আমাদের লেখনীতে দেয়া সকল তথ্য আমরা জাতীয় তথ্য বাতায়ন থেকে যাচাই-বাছাই করে উল্লেখ করেছি এবং আপনি যদি পেঁয়াজ সংরক্ষণ করতে চান তাহলে নিকটস্থ কৃষি অফিস থেকে বিস্তারিত জেনে নিন অথবা কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যোগাযোগ করুন।

সাধারণ জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১ঃ পেঁয়াজ সর্বোচ্চ কতদিন সংরক্ষণ করা যায়?

উত্তরঃ আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারলে সর্বোচ্চ ৬ থেকে ৮ মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায়।

প্রশ্ন ২ঃ পেঁয়াজ কাটার পর কীভাবে সংরক্ষণ করা উচিত?

উত্তরঃ পেঁয়াজ কাটার পরে এয়ারটাইট পাত্রে রাখতে হবে এর পরে পাত্রটি ফ্রিজের নরমালে রেখে সংরক্ষণ করা উচিত।

প্রশ্ন ৩ঃ পেঁয়াজের কালো ছাতা বা দাগ দূর করার উপায় কী?

উত্তরঃ পেঁয়াজে কালো ছাতা বা দাগ মূলত ছত্রাক আক্রমণের কারণে হয় এটি দূর করার উপায় হলো ভালোকরে পেঁয়াজকে শুকাতে হবে এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।

শেষকথা

ছোট কৃষক থেকে বাণিজ্যিক বড় ব্যবসার জন্য বা বাসা বাড়িতে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার নিয়ম ও সহজ উপায় সবাইকে জেনে থাকতে হবে। আশাকরি আমাদের পোস্ট পড়ে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার নিয়ম জানতে পেরেছেন।

পেঁয়াজ এমন একটি খাবারের উপাদান যেটি সকল ধরনের তরকারিতে আমরা ব্যবহার করি এবং এটি বছরে ১২ মাস উৎপাদন হয়না। তাই দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করে সকলের চাহিদা পূরণ করতে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতে হবে।

তথ্যসূত্রঃ

কৃষি সম্পর্কিত আরো পোস্ট পড়ুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top