পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সময়সূচী, টিকিটের দাম ও ছুটির দিন

পাংশা হলো রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা এখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ ফরিদপুর যেয়ে থাকে। তাই পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সময়সূচী, টিকিটের দাম ও ছুটির দিন কোনগুলো তা আলোচনা করবো।

পাংশা থেকে ফরিদপুর সড়কপথে চলাচলের ব্যবস্থা থাকলেও অনেকে ট্রেন যাত্রা কে বেছে নেন নিজের নিরাপত্তার জন্য এবং সময় ও অতিরিক্ত খরচ কমাতে।

পাংশা থেকে ফরিদপুর এই রুটে প্রতিদিন একাধিক ট্রেন চলাচল করে যেগুলো ব্যবহার করে আপনি অনেক আরামদায়ক ও কম খরচে ফরিদপুর যেতে পারবেন।

তবে আপনি যদি আগে থেকে পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য সাপ্তাহিক ছুটির দিন জেনে থাকেন তাহলে স্টেশনে গিয়ে সময় নষ্ট করা লাগবেনা। সবকিছু জানা থাকলে সময়মতো স্টেশনে গিয়ে নির্ধারিত ট্রেনে উঠে ভ্রমণ করতে পারবেন।

তাই আমরা পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সময়সূচী, আসনভিত্তিক ট্রেনের টিকিটের মূল্যসহ ট্রেনের সকল গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আপনি যদি এই রুটের যাত্রী হয়ে থাকেন তাহলে এই পোস্ট আপনার জন্য অনেক উপকারে আসবে।

পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সময়সূচী

আপনি যদি পাংশা থেকে ফরিদপুর ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে প্রতিদিন একাধিক আন্তঃনগর ট্রেন পাবেন যেগুলোতে আপনি সহজেই ভ্রমণ করতে পারবেন। আর যেহেতু পাংশা থেকে ফরিদপুর ট্রেনে যেতে ১ ঘন্টা ২০ মিনিট মতো সময় লাগে তাই আরামদায়ক ও সাশ্রয়ী সময়ে পৌঁছাতে পারবেন।

নিচে পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সময়সূচী ও সাপ্তাহিক বন্ধের দিনের তালিকা দেয়া হলোঃ

ট্রেনের নাম ট্রেন নম্বর পাংশা থেকে ছাড়ার সময় ফরিদপুর পৌঁছানোর সময় সাপ্তাহিক ছুটির দিন
সুন্দরবন এক্সপ্রেস ৭২৫ রাত ০১:৫৩ মি. রাত ০৩:১২ মি. মঙ্গলবার
মধুমতি এক্সপ্রেস ৭৫৬ সকাল ১০:২০ মি. সকাল ১১:৪৭ মি. শনিবার

এই রুটে চলাচলকারী দু’টি আন্তঃনগর ট্রেনের মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে রাত ১.৫৩ মিনিটে পাংশা থেকে ছেড়ে রাত ৩.১২ মিনিটে ফরিদপুরে থামে।

একইভাবে মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে সকাল ১০.২০ মিনিটে পাংশা থেকে ছেড়ে সকাল ১১.৪৭ মিনিটে ফরিদপুরে থামে।

বিশেষ নোটঃ আমাদের দেয়া এই তথ্য গুলো বাংলাদেশ রেলওয়ের রেল সেবা অ্যাপস থেকে নেয়া হয়েছে। যেকোনো সময় সরকারি সিদ্ধান্তে ট্রেনের সময়সূচি পরিবর্তন হতে পারে তাই সর্বশেষ আপডেট পেতে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা রেল সেবা অ্যাপস থেকে দেখে নিন।

পাংশা থেকে ফরিদপুর ট্রেনের টিকিটের দাম ও আসন ব্যবস্থা

আমরা উপরের আলোচনা থেকে পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সময়সূচী জেনে নিয়েছি। এই অংশে আমরা জানবো পাংশা থেকে ফরিদপুর ট্রেনের টিকিটের দাম ও আসন ব্যবস্থা সম্পর্কে।

ট্রেনের নাম উপলব্ধ আসন/ক্লাস টিকিটের দাম (প্রতি সিট)
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) শোভন চেয়ার (S_CHAIR) ৳ ৭০ টাকা
মধুমতি এক্সপ্রেস (৭৫৬) শোভন চেয়ার (S_CHAIR) ৳ ৭০ টাকা

ভাড়া বিষয়ে প্রয়োজনীয় তথ্যঃ

  • আপনি যদি অনলাইনে টিকিট কাটতে চান তাহলে নির্ধারিত ভাড়ার সাথে অনলাইন চার্জ যুক্ত হবে।
  • স্টেশনে গিয়ে টিকিট কাটলে কোনো চার্জ ছাড়াই মূল দামে টিকিট কাটতে পারবেন।
  • ৫ বছরের কম বয়সী বাচ্চাদের ট্রেন ভ্রমণে কোনো টিকিট প্রয়োজন হয় না এবং ৫ থেকে ১২ বছর বয়সের বাচ্চাদের অর্ধেক মূল্যে টিকিট পাওয়া যায়।

পাংশা টু ফরিদপুর ট্রেনের টিকিট কাটার উপায়

সাধারণত পাংশা টু ফরিদপুর ট্রেনের টিকিট দুইটি উপায়ে কাটা যায় অনলাইন এবং রেল স্টেশনে গিয়ে।

স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয়

স্টেশনের কাউন্টার থেকে ভ্রমণের আগে টিকিট ক্রয় করে ভ্রমণ করতে পারবেন। মধুমতি এক্সপ্রেসে দিনে যদি ভ্রমণ করতে চান তাহলে অতিরিক্ত যাত্রীর চাপে বসার টিকিট না পেতেও পারেন।

যদি বসার সিট না পান তাহলে স্ট্যান্ডিং টিকিট কিনে নিবেন কারণ দূরত্ব তুলনামূলক কম তাই সমস্যা হবে না। তবে অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘন্টা আগে স্টেশন কাউন্টার থেকে টিকিট কিনলে সিট পাওয়া যাবে।

বোনাস টিপসঃ স্টেশনের কাউন্টারে টিকিট কাটতে হলে আপনাকে আপনার এমন নম্বর দিতে হবে যেই নম্বরে রেল সেবা অ্যাপস বা ই-টিকিট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে।

যদি আপনার নম্বরে রেজিস্ট্রেশন না থাকে তবে ভাই, বোন, বাবা বা অন্য কোনো পরিচিত ব্যক্তির অ্যাপস বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন আছে এমন নম্বর দিয়েও টিকিট কাটতে পারবেন। তবে আমাদের পরামর্শ হলো নিজের একটি নম্বর রেজিস্ট্রেশন করে রাখবেন এবং সেটি ব্যবহার করে টিকিট ক্রয় করবেন।

অনলাইন বা রেল সেবা (Rail Sheba) অ্যাপ

আমরা আমাদের পূর্বের পোস্ট গুলোতে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম দেখিয়ে দিয়েছি সেই পোস্ট থেকে দেখে নিন।

অনলাইনে সব রুটের টিকিট কাটার নিয়ম একই শুধু কোথায় যাবেন, কোথায় থেকে যাবেন, কবে যাবেন এবং কোন আসনে যাবেন এই তথ্যগুলো সঠিকভাবে দিলেই হবে।

পাংশা থেকে ফরিদপুর ট্রেনের অনলাইন টিকিট কাটার নিয়ম
পাংশা টু ফরিদপুর ট্রেন ভ্রমণের প্রয়োজনীয় টিপস ও সতর্কতা

উপরের আলোচনা থেকে পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সময়সূচী, টিকিটের দাম ও ছুটির দিন এগুলো সব তথ্য আমরা জেনেছি। এই অংশে এই রুটে চলাচলের কিছু প্রয়োজনীয় টিপ ও কোন বিষয়ে সতর্ক থাকতে হবে তা জানাবো।

  • সুন্দরবন এক্সপ্রেস যেটি রাত ১.৫৩ তে ছাড়বে সেই ট্রেনে যাত্রা করলে নিরাপত্তার কথা মাথায় রেখে আগেভাগে বাসা থেকে স্টেশনে আসবেন।
  • সাপ্তাহিক ছুটির দিন কোন ট্রেনে কবে তা মনে রাখুন কারণ এই দিনগুলোতে ট্রেন ছুটিতে থাকে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনে শনিবার সাপ্তাহিক ছুটি থাকে।
  • কাউন্টারে টিকিট কাটলে তো টিকিট আপনাকে দিয়ে দিবে কিন্তু অনলাইনে টিকিট কাটলে কাগজের টিকিট পাবেন না সেক্ষেত্রে টিকিটের পিডিএফ ফোনে রাখতে হবে।
  • যাত্রার সময় অপরিচিত কারো দেয়া কোনো খাবার ও পানীয় কোনোভাবেই গ্রহণ করবেন না এতে করে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। বাংলাদেশের লোকাল পরিবহন বাস ও ট্রেনে অজ্ঞান পার্টির কথা শোনা যায় যারা আপনার নিরাপদ যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে।
  • ট্রেনে অনেক হকার দেখা যায় যারা পেঁয়াজু, সিঙ্গাড়া, মুড়ি ও চানাচুর মাখাসহ আরো অনেক ভাজাপোড়া বিক্রি করে। আপনি এই খাবারগুলো থেকে বিরত থাকবেন কারণ এগুলো বেশিরভাগ খোলা পরিবেশে তৈরি ও বিক্রি করা হয় যার ফলে স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে।

পাংশা থেকে ফরিদপুর ট্রেন ভ্রমণ সংক্রান্ত FAQ (সাধারণ প্রশ্নাবলী)

প্রশ্ন ১ঃ পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সর্বনিম্ন ভাড়া কত?

উত্তরঃ প্রতিটি ট্রেনের শোভন চেয়ারের ভাড়া সর্বনিম্ন হয়ে থাকে। তাই পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৭০ টাকা (শোভন চেয়ার)। তবে আপনি যদি অনলাইনে টিকিট ক্রয় করেন তাহলে এই টাকার সাথে অনলাইন চার্জ যুক্ত হবে।

প্রশ্ন ২ঃ পাংশা থেকে ফরিদপুর পৌঁছাতে ট্রেনে কত সময় লাগে?

উত্তরঃ পাংশা থেকে ফরিদপুর পৌঁছাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ১ ঘন্টা ১৯ মিনিট এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনে ১ ঘন্টা ২৭ মিনিট সময় লাগে।

প্রশ্ন ৩ঃ পাংশা থেকে ফরিদপুর রুটে কয়টি ট্রেন চলাচল করে?

উত্তরঃ পাংশা থেকে ফরিদপুর রুটে বর্তমানে দুইটি ট্রেন চলাচল করে একটি হলো সুন্দরবন এক্সপ্রেস যেটি খুলনা থেকে ঢাকা যাতায়াত করে।

অন্য আরেকটি ট্রেন হলো মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহী থেকে ঢাকা যাতায়াত করে। এই দুইটি ট্রেন ঢাকা যাওয়ার পথে পাংশা ও ফরিদপুর স্টেশনে থেমে যাত্রী পরিবহন করে থাকে।

শেষকথা

আশা করি আমাদের পুরো পোস্ট পড়ে পাংশা থেকে ফরিদপুর ট্রেনের সময়সূচী, টিকিটের দাম ও ছুটির দিন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। সংক্ষিপ্ত যাত্রা আরামদায়ক ও সাশ্রয়ী করতে এই রুটে ট্রেনে চলাচল করা সবথেকে ভালো অপশন।

ট্রেনে যাতায়াত করলে রাস্তার যানজট যেমন পোহাতে হয় না তেমন মাত্র ৭০ টাকাতেই পাংশা থেকে ফরিদপুর যাওয়া যায়। সড়কপথে এতো কম টাকাতে যাওয়া কঠিন এবং আরামদায়ক অনুভূতি সড়কপথে পাওয়া যায় না।

তাই আপনারা যারা পাংশা থেকে ফরিদপুর যেতে চান তাদের জন্য আমাদের পরামর্শ হলো আপনারা ট্রেনে যাতায়াত করবেন।

তথ্যসূত্রঃ

  • আমার পোস্টের সকল তথ্য বাংলাদেশ সরকারের রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ও রেল সেবা অ্যাপস থেকে নেয়া।
  • এই আর্টিকেলে নিজের ট্রেন ভ্রমণ থেকে নেয়া বাস্তব অভিজ্ঞতা ব্যবহার করা হয়েছে। আমি নিজে রাজশাহী থেকে ঢাকা মধুমতি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেছি অনেকবার। যখন মধুমতি এক্সপ্রেস পাংশা স্টেশনে থামে তখন দেখি যাত্রীর চাপ বেশি থাকে।

আরো কিছু রুটে ট্রেনের তথ্য জানুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top