আজকের পোস্টে আমরা বাংলাদেশের অন্যতম ব্যস্ততম রুট জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬ সালে কত তা জানবো। বাণিজ্যিক ও ভ্রমণের জন্য প্রতিনিয়ত মানুষ এই রুট ব্যবহার করে থাকে।
যদিও জয়পুরহাট থেকে ফুলবাড়ির দূরত্ব খুব একটা বেশি না কিন্তু রাস্তার যানজট এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে অনেকেই ট্রেন যাত্রা বেছে নেন।
এই রুটে নিয়মিত যাতায়াত যারা করে এবং ব্যবসায়িক ভ্রমণকারীরা সবসময় ট্রেনে যাতায়াতকে বেছে নেন কারণ ট্রেনে যাতায়াত করা যেমন নিরাপদ তেমন আরামদায়ক ও যানজটমুক্ত দ্রুত যাতায়াত করা যায়।
তাই আসুন জেনে নিই জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের সময়সূচী ও জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের ভাড়ার তালিকা এবং এই রুট নিয়ে খুঁটিনাটি সকল তথ্য।
জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের সময়সূচী ২০২৬
আপনি যদি জয়পুরহাট থেকে ফুলবাড়ি যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে নিচ থেকে জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের সময়সূচী দেখে নিন এতে আপনার ভ্রমণ আরো সহজ হয়ে যাবে।
| ট্রেনের নাম | ট্রেন নম্বর | ট্রেনের ধরন | জয়পুরহাট থেকে ছাড়ার সময় | ফুলবাড়ি পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি (Off-Day) |
|---|---|---|---|---|---|
| বাংলাবান্ধা এক্সপ্রেস | ৮০৩ | মেইল ট্রেন | রাত ১২:০৪ মিনিট | রাত ১২:৫৮ মিনিট | শুক্রবার |
| দ্রুতযান এক্সপ্রেস | ৭৫৭ | আন্তঃনগর | রাত ০২:৩৯ মিনিট | রাত ০৩:২৫ মিনিট | নেই |
| চিলাহাটি এক্সপ্রেস | ৮০৪ | আন্তঃনগর | রাত ১১:২২ মিনিট | রাত ১২:০৪ মিনিট | শনিবার |
| বরেন্দ্র এক্সপ্রেস | ৭৩১ | আন্তঃনগর | সন্ধ্যা ০৬:১০ মিনিট | সন্ধ্যা ০৭:০৪ মিনিট | সোমবার |
| তিতুমীর এক্সপ্রেস | ৭৩৩ | আন্তঃনগর | সকাল ০৯:৩৩ মিনিট | সকাল ১০:৩১ মিনিট | বুধবার |
| রূপসা এক্সপ্রেস | ৭২৭ | আন্তঃনগর | দুপুর ০২:০৮ মিনিট | দুপুর ০২:৪৯ মিনিট | বৃহস্পতিবার |
| সীমান্ত এক্সপ্রেস | ৭৪৭ | আন্তঃনগর | ভোর ০৩:৪৯ মিনিট | ভোর ০৪:৩০ মিনিট | সোমবার |
বিশেষ বার্তাঃ আমরা বর্তমান সময়ের সময়সূচী এখানে শেয়ার করেছি তবে রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল হওয়ায় আপনি ভ্রমণের আগে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট সময়সূচী দেখে নেবেন।
ফুলবাড়ি টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী (ফিরতি যাত্রা)
জয়পুরহাট যাওয়ার পরে আবার ফুলবাড়ি ফিরে আসতে আপনাকে ফুলবাড়ি টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী জেনে থাকা জরুরি।
শুধু একমুখী যাত্রা সম্পর্কে ধারণা থাকলেই ভ্রমণ সহজ হবে না বরং যাওয়া-আসা সম্পর্কে পুরো ধারণা রাখতে হবে তাই আমরা ফুলবাড়ি টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী দিয়েছি।
আপনি যদি অনলাইনে ফুলবাড়ি টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী দেখতে চান তাহলে কেবল তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দেখতে পাবেন যেটা ফুলবাড়ি থেকে বিকেল ০৫.১৬ মিনিটে ছাড়ে এবং ০৬.১২ মিনিটে জয়পুরহাট পৌঁছায়।
তবে এই রুটে আরো অনেক ট্রেন যাতায়াত করে কিন্তু স্বল্প দূরত্বের কারণে বাকি ট্রেনগুলোর সময়সূচী দেখা ও টিকিট কাটার কাজ অনলাইনে করা যায়না। তাই আপনি যদি বিকেলে ফুলবাড়ি থেকে জয়পুরহাট আসেন তাহলে অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন।
যদি আপনি অন্যসময় ফিরতে চান তাহলে অবশ্যই স্টেশনে গিয়ে আপনার ফেরার সময়ের আশেপাশে সময় কোন ট্রেন জয়পুরহাট যাবে তা জেনে টিকিট কাটুন।
বিশেষ বার্তাঃ আমাদের দেয়া সকল তথ্য রেলওয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা তবে বিশেষ কোনো কারণে ট্রেনের সময় কিছুটা পরিবর্তন হতে পারে তাই সঠিকভাবে ভ্রমণ করতে আমাদের পরামর্শ হলো নির্ধারিত সময়ের ২০ থেকে ৩০ মিনিট আগে স্টেশনে উপস্থিত থাকা।
জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের ভাড়ার তালিকা
আমরা উপরের আলোচনা থেকে জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের সময়সূচী দেখে নিয়েছি তবে সময়সূচী দেখলেই হবে না জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের ভাড়ার তালিকা জানতে হবে।
নিচে সকল ট্রেনের ক্লাস বা শ্রেণী ভেদে ভাড়ার তালিকা দেয়া হলো।
| আসন বা শ্রেণীর নাম (Seat Class) | নির্ধারিত ভাড়া (সকল ট্রেনের জন্য) |
|---|---|
| শোভন চেয়ার (Shovon Chair) | ৫৫ টাকা |
| স্নিগ্ধা (SNIGDHA) | ১১৫ টাকা |
| এসি বার্থ (AC-B/স্লিপার) | ২৩৪ টাকা |
বিশেষ বার্তাঃ আমরা ভাড়ার তালিকাটি রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে হুবহু বসিয়েছি তবে শুধু স্টেশন থেকে টিকিট ক্রয় করলে এই টাকায় টিকিট পাবেন কিন্তু অনলাইনে টিকিট কাটলে এই টাকা থেকে অতিরিক্ত অনলাইন চার্জ বা ভ্যাট দিতে হবে।

অনলাইনে জয়পুরহাট ও ফুলবাড়ি ট্রেনের টিকিট কাটার নিয়ম
জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের সময়সূচী ও জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের ভাড়ার তালিকা ইতিমধ্যে জেনেছি এবার আমরা জানবো অনলাইনে জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের টিকিট কাটার নিয়ম।
- ধাপ ১ঃ প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে প্রবেশ করুন অথবা রেল সেবা অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করা নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- ধাপ ২ঃ ঢুকে নিচে থেকে Buy Ticket অপশনে ক্লিক করলে সামনে কয়েকটি অপশন আসবে যেগুলো হলো, From কোথায় থেকে উঠবেন, To কোথায় নামবেন, Class কোন শ্রেণির আসন নেবেন এবং Journey Date কত তারিখে যাবেন। এগুলো তে সঠিক তথ্য প্রদান করে Search Train অপশনে ক্লিক করুন।
- ধাপ ৩ঃ এখানে আপনি জয়পুরহাট থেকে ফুলবাড়ি যাওয়া ৭ টি ট্রেনের লিস্ট দেখতে পাবেন। আপনি কোন সময়ে যেতে চান সেই সময়ে কোন ট্রেন জয়পুরহাট থেকে ফুলবাড়ি যাবে সেই ট্রেন সিলেক্ট করুন এবং আপনার পছন্দ ও সুবিধামত আসন সিলেক্ট করুন।
- ধাপ ৪ঃ আসন সিলেক্ট করা হলে নিচের দিকে লেখা দেখতে পাবেন Continue Purchase সেখানে ক্লিক করলে আপনার যেই নম্বর দিয়ে রেল সেবার একাউন্ট খোলা আছে সেই নম্বরে ওটিপি যাবে যেটা বসিয়ে পরে পেইজে যেতে হবে।
- ধাপ ৫ঃ আমাদের জয়পুরহাট টু ফুলবাড়ি যাওয়ার অনলাইন টিকিট কাটা প্রায় শেষ এই ধাপে আপনার পছন্দের পেমেন্ট অপশন যেমন রকেট, নগদ ও বিকাশ এগুলো সিলেক্ট করে পেমেন্ট করুন। পেমেন্ট করার পরে একটি কাজ করতে ভুলবেন না কাজটি হলো টিকিট ডাউনলোড করে মোবাইলে রাখবেন।

জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেন ভ্রমণের জরুরি কিছু টিপস
জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের সময়সূচী ও জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের ভাড়ার তালিকা ইতিমধ্যে জানিয়েছি। এবার এই রুটে ভ্রমণের জন্য আপনাকে জরুরি কিছু টিপস দিবো যাতে আপনাকে কোনো অস্বস্তিকর অবস্থায় পড়তে না হয়।
- টিপস ১ঃ লোকাল ট্রেনের ক্ষেত্রে সময়সূচী থেকে ট্রেন আসতে কিছুটা দেরি হতে পারে আবার ট্রেনে করে ফুলবাড়ি যেতে নির্ধারিত সময়ের থেকে বেশি সময় লাগতে পারে তাই ঠিক সময়ে গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য সকাল সকাল যেই ট্রেন ফুলবাড়ি যাবে সেই ট্রেনে যাত্রা করবেন।
- টিপস ২ঃ অনলাইনে টিকিট কাটার সময় অবশ্যই নিজের নামে রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্ট থেকে কিনবেন। অনেক সময় কর্তৃপক্ষ স্ক্যানার দিয়ে অনলাইন টিকিট চেক করে অন্য কারো রেল সেবা অ্যাকাউন্ট থেকে টিকিট কাটলে তার নাম দেখাবে এবং আপনার নাম না থাকায় আপনাকে জরিমানা করতে পারে।
- টিপস ৩ঃ অনেকেই ট্রেন ছেড়ে দেয়ার পরেও ট্রেনের পেছনে দৌড়ে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠে এই কাজ করতে গিয়ে অনেকেই বড় দুর্ঘটনার শিকার হয়। তাই আপনি স্টেশনে দেরি করে পৌঁছে যদি দেখেন ট্রেন ছেড়ে দিচ্ছে। তাহলে ট্রেনের পেছনে না দৌড়ে পরের ট্রেনে বা রাস্তায় বাসে চড়ে ফুলবাড়ি যাবেন কারণ নিজের জীবন সবচেয়ে মূল্যবান।
- টিপস ৪ঃ লোকাল ট্রেনে অনেকে অর্থসাহায্য চেয়ে থাকে তারা আপনার কাছে টাকা চাইতে আসে তাহলে ৫ টাকা বা ১০ টাকা দিয়ে দিবেন তাহলেই তারা চলে যাবে। টাকা না দিয়ে বাকবিতণ্ডায় জড়াবেন না আপনার নিরাপত্তা সবার আগে নিশ্চিত করুন।
- টিপস ৫ঃ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস বা পরামর্শ হলো কখনো আপনি চেনেন না এমন কারো দেয়া কোনো খাবার খাবেন না।
বিশেষ সতর্কতাঃ বর্তমানে ট্রেনে উঠলেই দেখা যায় ফেরিওয়ালারা ফেরি করে অনেক রকমের ভাজাপোড়া যেমন, সিঙ্গাড়া, পিয়াজু, বেগুনি, চানাচুর, মুড়ি মাখা ইত্যাদি বিক্রয় করে।
আপনি এই খাবার গুলো খাওয়া থেকে বিরত থাকুন কারণ বেশিভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ভাজাপোড়াগুলো খুবই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে এবং খুবই নিম্নমানের হয়ে থাকে। তাই যাত্রাপথে এগুলো খেলে আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে যা আপনার যাত্রাপথকে বিরক্তিকর করে তুলবে।
সাধারণ জিজ্ঞেসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ব ১ঃ জয়পুরহাট থেকে ফুলবাড়ির দূরত্ব কত কিলোমিটার?
উত্তরঃ সবচেয়ে সহজ ও সেরা রাস্তা অনুসরণ করলো জয়পুরহাট থেকে ফুলবাড়ির দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার।
প্রশ্ন ২ঃ জয়পুরহাট থেকে ফুলবাড়ি যেতে ট্রেনে কত সময় লাগে?
উত্তরঃ জয়পুরহাট থেকে ফুলবাড়ি যেতে ট্রেনে সময় লাগে ৪১ মিনিট থেকে ৫৪ মিনিট পর্যন্ত এই সময় ট্রেন ভেদে কম বেশি হয়। এছাড়াও যাত্রাপথে ট্রেনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো বিশেষ কারণে সময় বেশি লাগতে পারে।
প্রশ্ন ৩ঃ অনলাইন টিকিট কি প্রিন্ট করে স্টেশনে নিয়ে যেতে হবে?
উত্তরঃ অনলাইন ট্রেনের টিকিট প্রিন্ট করে স্টেশনে নিয়ে যাওয়ার দরকার হয়না ফোনে টিকিট থাকলেই হবে।
শেষকথা
আমাদের আজকের পোস্টে জয়পুরহাট টু ফুলবাড়ি ভ্রমণের পুরো গাইডলাইন দিয়েছি আশা করি জয়পুরহাট টু ফুলবাড়ি ট্রেনের সময়সূচী নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকলো না।
যদি আরো কিছু জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে রিয়েল-টাইম তথ্য দিয়ে সহায়তা করবো।
তথ্যসূত্রঃ
- রেলওয়ের রেল সেবা অ্যাপস
- বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য
ট্রেনের সময়সূচি ও ভাড়া সম্পর্কিত আরো পোস্ট পড়ুনঃ