ড্রাইভিং লাইসেন্স ভাইভা পরীক্ষায় কি কি জিজ্ঞেস করে?
বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ভাইভা পরীক্ষায় কি কি জিজ্ঞেস করে? ২০২৬ সালের আপডেট ট্রাফিক নিয়ম, সাইন ও সংকেত এবং ভাইভা বোর্ডে পাস করার জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত। ড্রাইভিং লাইসেন্স ভাইভা পরীক্ষায় কি কি জিজ্ঞেস করে? (viva question bank) ড্রাইভিং লাইসেন্স ভাইভা পরীক্ষায় কি কি জিজ্ঞেস করে এটি জানার আগে জানা দরকার ভাইভা পরীক্ষা কেনো গুরুত্বপূর্ণ। ড্রাইভিং লাইসেন্স করতে মোট তিনটি ধাপে পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষা। ভাইভা পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষা তিনটি ধাপের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো ভাইভা এবং এই ভাইভা পরীক্ষা থেকেই অনেকে বাদ পড়ে যায়। লিখিত পরীক্ষার প্রশ্ন গুলো গাড়ির যন্ত্রপাতি, টেকনিক্যাল বিষয়, ট্রাফিক আইন এগুলোর উপর হয়ে থাকে এবং পাশ করা অনেকটা সহজ। প্র্যাকটিক্যাল পরীক্ষায় নিজের ড্রাইভিং স্কিল ভালো থাকলে সহজে পাশ করা যায়। কিন্তু ভাইভা একটু কঠিন হয় সেখানে প্রশ্নের উত্তর ভাবার ও সময় পাওয়া যায়না। যদিও প্রশ্ন আসে লিখিত পরীক্ষার মতো একই টপিক গুলোর উপর। অনেকে নার্ভাসনেসের জন্য উত্তর করতে পারেনা। লিখিত পরীক্ষায় অনেক সময় মুখস্থ পড়া দিয়েই পাশ করা যায় কিন্তু ভাইভা মানে বাস...