আমাদের মোবাইলের স্পিকারে পানি ঢুকলে করণীয় কী তা এই লেখনীতে জানবো। বর্তমানে ছোট থেকে বড় সব বয়সী মানুষদের সবসময়ের সঙ্গী হলো মোবাইল ফোন।
তবে নিয়মিত ব্যবহারে অসাবধানতার কারণে অনেক সময় আমাদের মোবাইল ফোন পানিতে পড়ে যায় অথবা আমরা বৃষ্টিতে ভিজলে মোবাইলটাও ভিজে যায়। যার ফলে মোবাইলে পানি ঢুকে যায় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।
এর মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়ে থাকে স্পিকারের এমন অবস্থায় স্পিকারে ঝিঁ ঝিঁ আওয়াজ হয়, শব্দ অস্পষ্ট শোনা যায় এবং অনেকসময় একেবারেই স্পিকার বন্ধ হয়ে যায়। এই সময় অনেকেই স্পিকারে পানি ঢুকলে কী করব তা বুঝতে পারেন না।
আপনি যদি আপনার ফোন নিয়ে এমন অবস্থায় পড়েন তাহলে আপনাকে সঠিক পদ্ধতি গ্রহণ করতে হবে। নাহলে আপনার মোবাইলের মাদারবোর্ড শর্ট সার্কিট হয়ে একেবারে নষ্ট হয়ে যেতে পারে।
আর আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হয়ে মোবাইলের স্পিকারে পানি ঢুকলে করণীয় বা মোবাইল পানিতে পড়লে করণীয় খুঁজেন তাদের জন্য সমাধান দেয়া হলো।
মোবাইল পানিতে ভিজলে তাৎক্ষণিক প্রাথমিক পদক্ষেপ
আপনার মোবাইল ফোনটি যদি অসাবধানতার কারণে বা ভুল করে হঠাৎ পানিতে ভিজলে তাড়াহুড়ো করে বা আতঙ্কিত হয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না। মোবাইল ফোনে পানি ঢোকার পরে অল্প সময়ের মধ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হয়।
আপনি যদি তাড়াহুড়ো করে ভুল পদক্ষেপ গ্রহণ করে থাকেন তাহলে আপনার ফোনটি পুরোপুরি নষ্ট হতে পারে। তাই সঠিক পদক্ষেপ গ্রহণ করে মোবাইল ফোন নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। তাই ফোনে পানি ঢুকলে করণীয় নিচে দেয়া হলোঃ
- ফোন অফ করাঃ আপনার ফোন পানিতে পড়া মাত্রই সাথে সাথে ফোন অফ করে দিন। মোবাইলে বা মোবাইলের স্পিকারে পানি ঢুকলে করণীয় গুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ফোন অফ করা। কারণ যদি আপনার ফোন অন থাকে তাহলে বিদ্যুৎ পরিবহন হবে এবং পানি যেই অংশে আছে সেই অংশে বিদ্যুৎ পরিবাহিত হয়ে শর্ট সার্কিট হয়ে IC ও মাদারবোর্ড পুরোপুরি নষ্ট হতে পারে।
- সিম, কাভার ও মেমোরি কার্ড খুলে রাখাঃ পানি ঢোকার সাথে সাথে ফোন অফ করার পরে ফোনের ব্যাক কাভার ও সিম ট্রে খুলে ফেলুন। এতে করে আপনার সিম, মেমোরি কার্ড ভালো থাকবে এবং পানি বের হওয়া ও শুকানোর জন্য একটি গ্যাপ বা রাস্তা তৈরি হবে।
- বাইরের অংশ শুকনো কাপড়ে মোছাঃ এবার আপনার বাসায় থাকা শুকনো নরম সুতি কাপড় অথবা মাইক্রোফাইবার কাপড় দিয়ে পুরো ফোন মুছে নিন। বিশেষ করে ফোনের স্পিকারের আশেপাশে, চার্জিং পোর্ট ও হেডফোন জ্যাক ভালোভাবে মুছে নিন।
বিশেষ সতর্কতাঃ অনেকেই মনে করেন ফোনে পানি ঢুকলে ফোনটি খুলে রোদে রাখলে ঠিক হয়ে যাবে। তবে এই ধারণাটি পুরোপুরি সঠিক না এছাড়া আধুনিক স্মার্ট ফোন বাসাতে খোলা কষ্টসাধ্য এবং এগুলোর ব্যাটারি ফোনের সাথে যুক্ত থাকে। তাই মোবাইলে পানি ঢুকলে রোদে শুকোতে দেয়া কখনোই নিরাপদ না।
মোবাইলের স্পিকারে পানি ঢুকলে করণীয়
ফোনের বাইরের অংশের পানি তো মুছে ফেললাম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্পিকারের ভেতরের মেমব্রেন থেকে পানি বের করা। কোনো ধারালো বস্তু ব্যবহার না করে সম্পূর্ণ বৈজ্ঞানিক নিয়মে স্পিকার থেকে পানি বের করার নিয়ম নিচে দেয়া হলো।
সাউন্ড ওয়েভ বা ফ্রিকোয়েন্সি অ্যাপ ব্যবহার
পানি যদি স্পিকারে ঢুকে যায় তাহলে ঠিকমতো শব্দ বাইরে বের হতে পারে তবে বিশেষ শব্দ তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে পানি বের করা যায়। অনেকেই জানতে চান সাউন্ড দিয়ে কিভাবে ফোনের পানি বের করবেন। নিচে এর নিয়ম দেয়া হলোঃ
পানি বের করতে হলে আপনাকে বিশেষ সাউন্ড বা টোন চালানো লাগবে সাধারণত Water Eject Tone বা Speaker Cleaning Tone ব্যাবহার করতে হয়। যখন এই শব্দ চালু করা হয় তখন স্পিকারের ডায়াফ্রামের ভেতরে অনেক দ্রুত কম্পনের সৃষ্টি হয় এবং এই কম্পনের কারণে পানির ছোট ছোট কণা বাইরে বের হয়ে আসে।
আপনার ফোনের ব্রাউজারে অথবা ইউটিউবে Fix my speakers sound bangla কিংবা Mobile speaker water remover sound bd লিখে সার্চ দিলে অনেক ভিডিও ও অডিও পেয়ে যাবেন।
এছাড়া Fixmyspeakers বা এজাতীয় ওয়েবসাইটে গেলেও ফ্রিতে অডিও পেয়ে যাবেন। যেগুলো সাইট ব্যবহার করে অনেকাংশেই ফোনের স্পিকার থেকে পানি বের করা সম্ভব।

সিলিকা জেল দিয়ে ফোন শুকানো
আপনার ফোনের স্পিকারের ভেতরের জমে থাকা পানি বা আর্দ্রতা শুকানোর জন্য সবচেয়ে উপযোগী একটি উপায় হলো সিলিকা জেলের ব্যবহার।
ঘরোয়া উপায়ে ফোনে পানি ঢুকলে শুকানোর উপায় যদি খুঁজতে চান তাহলে সিলিকা জেলের ব্যবহার সবথেকে বেশি দেখতে পাবেন।
আমরা হয়তো খেয়াল করেছি বিভিন্ন গ্যাজেট ও যন্ত্রপাতিসহ অনেক জিনিসের প্যাকেটে সিলিকা জেলের প্যাকেট থাকে। এই সিলিকা জেলের প্যাকেটের আর্দ্রতা শুষে নেওয়ার ক্ষমতা অনেক বেশি তাই জিনিসপত্র ভালো রাখতে অনেক জায়গায় এটি ব্যবহার করা হয়।
সিলিকা জেল দিয়ে স্পিকারের ভেতরের পানি শুকাতে প্রথমে সিলিকা জেলের অনেকগুলো প্যাকেট একটি এয়ারটাইট পাত্রে রেখে সেখানে মোবাইল ফোন রেখে দিন। এমন ভাবে মোবাইল ফোন রাখবেন যাতে করে মোবাইলের চারিদিকে সিলিকা জেলের প্যাকেট থাকে।
এয়ারটাইট হওয়ার কারণে বাইরের আর্দ্রতা না পেয়ে ফোনের ভেতরে থাকা পানি শুষে নিবে সিলিকা জেল। যারা Phone speaker water damage solution bangla ট্রিক খুঁজছেন তাদের জন্য আমাদের বলা পদ্ধতিতে ১২ থেকে ১৪ ঘন্টা ফোন রাখা সবচেয়ে নিরাপদ।
অ্যান্ড্রয়েড ও আইফোনের নিজস্ব ফিচার ব্যবহার
বর্তমানে আধুনিক অনেক ফোনে নিজের প্রযুক্তি ব্যবহার করে ফোনের ভেতরে জমে থাকা পানি ও ধুলাবালি নিজের থেকেই বের করে দেয়। অনেক অ্যান্ড্রয়েড ও আইফোন বর্তমানে ফোনে এই প্রয়োজনীয় ফিচার যুক্ত করে দিয়েছে।
আপনার এই অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন থাকলে আপনি সহজেই মোবাইল থেকে পানি ও ধুলিকণা বের করতে পারবেন।
- অ্যান্ড্রয়েড: আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের স্পিকার থেকে পানি বের করার উপায় খুব সহজ। প্রথমেই আপনাকে যেই ফোনে এই ফিচারটি আছে সেই ফোনের সেটিংসে যেতে হবে এবার এডিশনাল সেটিংসে গিয়ে Clear Speaker এ ক্লিক করলে কিছু সেকেন্ডের জন্য হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড বেজে উঠবে যা আপনার ফোনের স্পিকার ক্লিয়ার করে দিবে।
- আইফোন: আপনি যদি অ্যাপলের আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আইফোনের স্পিকারের পানি বের করার নিয়ম হলো আপনাকে Water Ejector সিরি শর্টকাট ব্যবহার করা।
মোবাইল পানিতে ভিজলে চালের ড্রামে রাখা কি সত্যি নিরাপদ?
আমাদের ফোন পানিতে ভিজলে আমরা মনে করি চালের ড্রাম বা পাত্রে মোবাইল ঢুকিয়ে রাখলে পানি শুকিয়ে যায়। তবে আমাদের এই ধারণা পুরোপুরি সঠিক নয় কারণ চাল যদিও আর্দ্রতা শুকাতে পারে কিন্তু সিলিকা জেলের মতো না।
চালে যদি মোবাইল রাখেন তাহলে পানি শুকোতে যে সময় লাগবে ততক্ষণে পানি আইসি ও মাদারবোর্ড নষ্ট করে দিতে পারে।
অনেকেই প্রশ্ন করেন মোবাইল পানিতে ভিজলে চালের মধ্যে রাখা কী ঠিক? আমাদের উত্তর হলো না, মোবাইল পানিতে ভিজলে চালের মধ্যে রাখা ঠিক না। এর থেকে নিরাপদ ও সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি হলো সিলিকা জেলের ব্যবহার।
চালের মাধ্যমে পানি শুকানোর ঝুঁকি অনেক বেশি নিচে সেগুলো দেয়া হলোঃ
- ধুলাবালি ও চালের গুড়াঃ চালের ড্রামে ফোন রাখলে চালের সাথে থাকা অতি ক্ষুদ্র চালের ময়লা চার্জিং পোর্ট বা স্পিকারের গ্রিল দিয়ে ভেতরে ঢুকতে পারে এতে কাঁদার মতো ময়লা জমে যেতে পারে।
- ছোট চালের কণাঃ চালের পাত্রে ফোন রাখলে ফোনের চার্জিং পোর্ট, হেডফোনের পোর্ট বা স্পিকারের গ্রিল দিয়ে চালের ছোট কণা ঢুকে এগুলোকে অকেজো বা নষ্ট করে দিতে পারে।
- ছত্রাক বা ফাঙ্গাস পড়াঃ দীর্ঘসময় যদি ফোন চালের ড্রাম বা পাত্রে রাখেন তাহলে ফোনের ভেতরে বাষ্প তৈরি হয়ে ক্যামেরা বা অন্য জায়গায় ছত্রাক বা ফাঙ্গাস পড়তে পারে।
যার ফলে বলা যায় ফোন পানিতে ভিজলে সেটি শুকানোর জন্য চালের ড্রামে রাখা নিরাপদ বা ভালো সমাধান নয়। বরং সিলিকা জেল দিয়ে এয়ার টাইট পাত্রে রাখা বা ফ্যানের বাতাসের নিচে শুকনো জায়গায় রাখা বেশি কার্যকর ও নিরাপদ।
বোনাস টিপসঃ Apple সহ অনেক কোম্পানি ফোন চালের মাঝে না রাখার পরামর্শ দিয়ে থাকে।
স্পিকার ও চার্জিং পোর্ট সুরক্ষায় যে কাজগুলো ভুলেও করবেন না
ফোনে পানি ঢোকার পরে তাড়াহুড়ো করে যদি একটি ভুল করে ফেলেন তাহলে আপনার শখের মোবাইল ফোনটি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।
মোবাইলের স্পিকারে পানি ঢুকলে করণীয় কী তা আমরা উপরের আলোচনা থেকে জেনেছি এই অংশে জানবো স্পিকার ও চার্জিং পোর্ট সুরক্ষায় যে কাজগুলো ভুলেও করবেন না।
- হেয়ার ড্রায়ারঃ আমরা অনেকেই মনে করি ফোনে পানি ঢুকলে হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস দিলে ভেতরের পানি শুকিয়ে যাবে। তবে এটা ভুল ধারণা কারণ হেয়ার ড্রায়ার দিয়ে বাতাস দিলে পানি আরো ভেতরে চলে যেতে পারে এবং ফোনের ভেতরের আঠা, ব্যাটারি ক্ষতিগ্রস্থ হবে।
- ফোন জোরে ঝাঁকানোঃ অনেকেই মনে করি ফোনে পানি ঢুকলে ফোন ঝাঁকি দিয়ে বের করবো তাই এই কাজ করি অনেকেই। ২০২১ সালে আমার একটা ফোনে পানি ঢুকেছিলো আমি ঝাঁকি দিয়ে বের করতে গিয়ে মাদারবোর্ড নষ্ট করে দিয়েছিলাম। পানি ঢুকে তখনো মাদারবোর্ডে গিয়েছিলো না কিন্তু ঝাঁকি দেয়ার সময় পানি আরো ভেতরে গিয়ে মাদারবোর্ডে চলে যায়। তাই আপনার ফোনে পানি ঢুকলে কখনোই ঝাঁকি দিয়ে পানি বের করার চেষ্টা করবেন না।
- ভেজা অবস্থায় চার্জারে দেওয়াঃ ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে বা ভেজা থাকা অবস্থায় ভুল Extension বা চার্জার দিয়ে চার্জ দিতে গেলে শর্ট সার্কিট হয়ে ফোন নষ্ট হয়ে যেতে পারে।
- টুথপিক, পিন বা কাঠি ঢোকানোঃ আমরা অনেক সময় মোবাইলের চার্জিং পোর্টে টুথপিক, পিন বা কাঠি ঢুকিয়ে পরিষ্কার করার চেষ্টা করি তবে এটা করা উচিত নয়। কারণ পিন ঢুকালে ফোনের স্পিকারের মেমব্রেন ফেটে যেতে পারে এবং চার্জিং পোর্টের পিন বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর টাইপ সি চার্জিং পোর্টে পানি ঢুকলে করণীয় হলো ফোনটি খাড়াভাবে শক্ত করে যেকোনো স্থানে রেখে দিতে হবে। এতে করে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে সব পানি নিচে বের হয়ে আসবে।
পানি শুকানোর পরও সাউন্ড সমস্যা হলে যা করবেন
আমাদের উপরের দেখানো নিয়ম অনুযায়ী যদি সবকিছু ফলো করে ফোনের পানি শুকানোর পরেও যদি শব্দ পরিষ্কার না আসে বা আস্তে আস্তে আসে। আবার যদি ফোন ভেজার পরে ডিসপ্লেতে হেডফোনের আইকন দেখা যায় এবং শব্দ শোনা না যায় তাহলে চিন্তিত না হয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করুন।
সাউন্ড কম বা স্পিকার ঝিঁ ঝিঁ করলে
অনেক সময় দেখা যায় পানি শুকানোর পরেও সাউন্ড কম শোনা যায় এবং স্পিকারে ঝিঁ ঝিঁ শব্দ করে। এর কারণ হলো পানি শুকানোর পরেও পানির সাথে প্রবেশ করা ময়লা ও পানির মিনারেল স্পিকারে জমে আস্তরণ তৈরি করে।
তাই আমাদেরকে মোবাইলের স্পিকার পরিষ্কার করার উপায় জেনে এই আস্তরণ পরিষ্কার করতে হবে। এটি করতে নরম ৯০% বা এর বেশি বিশুদ্ধ Isopropyl Alcohol দিয়ে হালকা ভাবে পরিষ্কার করতে হবে। এতে করে জমে থাকা ময়লা বের হবে এবং শব্দ ভালোভাবে আসবে।
বোনাস টিপসঃ Alcohol এর পরিমাণ অনেক কম রাখতে হবে এবং সরাসরি মোবাইলে ঢালা যাবেনা প্রথমে ব্রাসে নিন এবং তার পরে মোবাইল পরিষ্কার করুন।
হেডফোন সিম্বল আটকে থাকলে
আপনার ফোনের হেডফোনের 3.5mm জ্যাক বা টাইপ-সি তে পানি ঢুকে আর্দ্রতা থেকে গেলে অনেকসময় মোবাইল সিস্টেম মনে করে হেডফোন কানেক্ট হয়ে আছে। হেডফোন মোড অন হয়ে গেলে করণীয় নিচে দেয়া হলোঃ
- হেডফোনের জ্যাকে টুথপিকে সুতির কাপড় পেঁচিয়ে ঢুকিয়ে হালকা করে জ্যাক মুছুন।
- গুগল প্লে স্টোর থেকে Disable Headphone বা Earphone Mode Off অ্যাপস নামিয়ে স্পিকার চালু করতে পারেন
সাধারণ জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন ১ঃ স্পিকারে পানি ঢুকলে ফোন কতক্ষণ বন্ধ রাখা উচিত?
উত্তরঃ স্পিকারে পানি ঢুকলে ফোনের পানি শুকোনো পর্যন্ত বন্ধ রাখা উচিত এখানে সময়টা মুখ্য নয় প্রধান বিষয় হলো ফোন কখন শুকচ্ছে।
প্রশ্ন ২ঃ সাউন্ড বা ফ্রিকোয়েন্সি অ্যাপ ব্যবহার করলে কি ফোনের স্পিকারের ক্ষতি হতে পারে?
উত্তরঃ সাউন্ড বা ফ্রিকোয়েন্সি অ্যাপ ব্যবহার করে মাঝারি থেকে উচ্চ ভলিউম দিয়ে কিছু সেকেন্ড সাউন্ড দিয়ে রাখলে ফোনের কোনো ক্ষতি হয় না।
প্রশ্ন ৩ঃ চার্জিং পোর্টে পানি থাকলে কি ফোন চার্জ হবে?
উত্তরঃ বর্তমানে আধুনিক স্মার্ট ফোনগুলোতে চার্জিং পোর্টে পানি থাকলে ফোন চার্জ হয় না বরং ওয়ার্নিং নোটিফিকেশন পাঠিয়ে দেয়।
শেষকথা
মোবাইলের স্পিকারে পানি ঢুকলে করণীয় কী তা এই পোস্ট পড়ে জেনেছেন। আমাদের শখের মোবাইল ফোনের স্পিকারে কোনো কারণে পানি ঢুকে গেলে ধৈর্য হারানো যাবেনা।
ধৈর্যের সাথে সঠিক ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ভেতরের পানি বের করতে হবে। এতে করে ফোনের বড় কোনো ক্ষতি ছাড়াই আবার স্বাভাবিক ভাবে ফোনটি চালু হবে।
তথ্যসূত্রঃ
- আমার নিজের ফোনে পানি ঢুকেছিলো সেখান থেকে বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করা হয়েছে যার সবগুলো বৈজ্ঞানিক।
- IFixit
- Apple
টেকনোলজি সম্পর্কে আরো পড়ুনঃ